Kolkata Bus Services Latest Update। মার্চের মধ্যে কলকাতায় ১,০০০ নতুন বাস নামছে?

Spread the love

Kolkata Bus Services Latest Update: চারশো বাস কেনার জন্য টেন্ডার ডাকতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী মার্চের মধ্যে ১,০০০ নতুন বাস কিনে রাস্তায় নামানো হতে পারে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘CM (মুখ্যমন্ত্রী) তো খালি হাতে আসেন না। ৪০০ বাস চেয়েছেন। টেন্ডার করে দিন। ৪০০ বাসের টাকা পেয়ে যাবেন। আমায় সিএস (মুখ্যসচিব) বলছিলেন, ৪০০ তো আপনি এখন দিন। আমরা রেডি। আপনি বলে যান, ২০২৭ সালের মার্চের মধ্যে ১,০০০ নতুন বাস আপনি দিতে পারবেন।’

৫০টি নয়া এসি বাসকে সবুজ পতাকা দেখালেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করেছেন কসবা থেকে কলকাতার বিভিন্ন রুটে ৫০টি এসি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে। ওই ৫০টি বাসের মধ্যে ৪২টি সিএনজির (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস)। অর্থাৎ সিএনজির মাধ্যমে চলাচল করবে। বাকি বাসগুলি ইলেকট্রিক-চালিত। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে মার্চের মধ্যে ১,০০০ নতুন বাস নামানো হতে পারে।

কোন রুটে নয়া বাস চালানো হবে?

আর আজ যে নয়া ৫০টি বাসের উদ্বোধন করা হল, সেগুলি নতুন এবং পুরনো মিলিয়ে বিভিন্ন রুটে চালানো হবে বলে সূত্রের খবর। পরিবহণ দফতর সূত্রের খবর, কয়েকটি রুটে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। আবার বন্ধ হয়ে যাওয়া একাধিক পুরনো রুটেও নতুন করে পরিষেবা চালু করছে পরিবহণ দফতর। আর সেই লক্ষ্যেই নয়া বাসগুলিকে ব্যবহার করা হবে সূত্রের খবর।

দুর্গাপুজোর আগে কলকাতায় নামছে ৪৬০টি নয়া বাস

এমনিতে সপ্তাহতিনেক আগেই পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর আগে কলকাতার রাস্তায় নতুন ৪৬০টি বাস নামানো হবে। পরিবেশের স্বার্থে এবং আধুনিক পরিবহণ ব্যবস্থার কথা মাথায় রেখে অধিকাংশ নয়া বাসই হবে ইলেকট্রিক। কয়েকটি সিএনজি বাস থাকবে। আর হাতেগোনা ডিজেল-চালিত বাস থাকবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।

তিনি আরও জানান, ধীরে-ধীরে কার্বন নিঃসরণ একেবারে শূন্যে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু যতদিন না পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হচ্ছে, ততদিন বাস্তবতাকে মেনে চলতে হবে। আর সেই রেশ ধরেই কয়েকটি ডিজেল-চালিত বাসও চালানো হবে বলে জানান পরিবহণ মন্ত্রী। যিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *