Mrunal-Yashasvi। ৩৩ বছরের মৃণাল ঠাকুরের সঙ্গে প্রেম ২৪-এর যশস্বীর?

Spread the love

বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টের বুজি ক্যাফে-তে দু’জনকে একসঙ্গে দেখা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে নানা জল্পনা।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ৩৩ বছরের মৃণাল ঠাকুর এবং ২৪ বছরের যশস্বী জয়সওয়াল একই ক্যাফেতে উপস্থিত ছিলেন। ভিডিয়োতে যশস্বীকে প্রথমে ক্যাফে থেকে বেরিয়ে যেতে দেখা যায়, আর মৃণাল কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে আসেন।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁদের সম্পর্কে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন। তবে নেটিজেনদের একাংশের দাবি, ভিডিয়ো থেকে শুধু এটুকুই বোঝা যায় যে দু’জন একই জায়গায় ছিলেন। এর বেশি কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। আবার কেউ কেউ মনে করছেন, তাঁরা হয়তো কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য একসঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি দু’জনের ১১ বছরের বয়সের পার্থক্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। তবে এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মৃণাল বা যশস্বী—কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ তারকা যশস্বী জয়সওয়াল ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করে তিনি আলোচনায় আসেন। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বইয়ের হয়ে খেলেন এবং আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেন। সম্প্রতি ভারত-আফগানিস্তান একদিনের সিরিজে খেলেছেন তিনি। স্বল্প বিরতির পর শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁর ফের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের শুরুতে দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গে মৃণাল ঠাকুরের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও পরে দুই তারকার ঘনিষ্ঠ সূত্র সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায়। কাজের ক্ষেত্রে মৃণালকে শেষ দেখা গিয়েছিল ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *