ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো-টি বরাবরই দর্শকদের খুব পছন্দের। গায়ক বিশাল দাদলানি বহু বছর ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। সামলাচ্ছেন বিচারকের কুর্সি। তবে গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় বিশালকে ঘিরে চর্চা। একাধিক ভাইরাল পোস্টে দাবি করা হতে থাকে, নীটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তাঁকে ইন্ডিয়ান আইডল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সত্যিই কি বাদ পড়েছেন বিশাল দাদলানি?
এখন বিশাল এই বিষয়ে নীরবতা ভেঙেছেন। মঙ্গলবার নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিশাল। এসব গুজব অস্বীকার করেছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ইন্ডিয়ান আইডলের সেটে। ক্রমাগত মুছছেন চোখের জল। যদিও পুরোটাই নাটক। এরপর যদিও জোরে জোরে হাসতে শুরু করেন। বলে ওটেন, ‘আমি এখানেই আছি, বেবি।’
এই ভিডিয়োটি শেয়ার করে বিশাল লেখেন, ‘মনে রাখবেন আপনি অনলাইনে যা দেখছেন তা সব সময় বিশ্বাস করবেন না। অনেক ম্যানুপুলেশন চলছে। ভালো লড়াই চালিয়ে যান এবং আপনার যা বলতে হবে তা বলুন। ’
কী বলেছিলেন বিশাল?
নিট (NIIT) পেপার ফাঁস হওয়ার বিষয়ে বিশাল বলেন, ‘আমি এই ভিডিয়োটি তৈরি করছি কারণ আমি শিক্ষার্থীদের সমর্থন দিতে চাই। এই বছর যা ঘটেছে তা ভুল ছিল এবং তার চেয়েও খারাপ ব্যাপার হলো, কোনো সরকারি সংস্থা এর দায় নেয়নি এবং তার চেয়েও খারাপ ব্যাপার হল রাজনীতিবিদরা বলছেন যে এটা এমন কোনো বড় কোনো ব্যাপার নয়।’
বিশাল আরও বলেন, ‘যাদের ক্ষমতা আছে তারা শিক্ষিত নয়। এটা ভারতের ধ্বংসযজ্ঞ। আপনি এটি পছন্দ করুন বা না করুন, আপনার এটা ভালো লাগুক বা না লাগুক, এটাই সত্যি। সম্ভব হলে ভালো মানুষ বেছে নিন।’

ইন্ডিয়ান আইডল শো সম্পর্কে
ইন্ডিয়ান আইডলের পথ চলা শুরু হয়েছিল ২০০৪ সালের ২৮ অক্টোবর। বর্তমানে শোয়ের ১৬তম মরশুমটি চলছে। থম সিজনটি উপস্থাপনা করেছিলেন অনু মালিক, সোনু নিগম এবং ফারহা খান। বিজয়ী হয়েছেন অভিজিৎ সাওয়ান্ত