North Bengal Projects Latest Update। উত্তরবঙ্গে নয়া বিশ্ববিদ্যালয় হবে! শুভেন্দুর ঘোষণায় কারখানা

Spread the love

North Bengal Projects Latest Update: উত্তরবঙ্গে নয়া বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পরে জল্পেশ ময়দানের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়িতে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি দেখা হবে। কারণ এখন জলপাইগুড়ির পড়ুয়ারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেই পরিস্থিতিতে এবার জলপাইগুড়িতেই বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

‘একটা জায়গা দেখে দিন’, বার্তা দিলেন জলপাইগুড়িতে

ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জয়ন্তদাকে (জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার) দায়িত্ব দিয়ে গেলাম। একটা জায়গা দেখে দিন। জলপাইগুড়িতে একটা ইউনিভার্সিটি বানানো দরকার। নাহলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়) অনেককে পড়তে যেতে হয়। আমরা আছি।’

আমূলের কারখানা, জোর লিচু প্রক্রিয়াকরণ কেন্দ্রে

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উত্তরবঙ্গে যাতে বিভিন্ন ধরনের শিল্পের বিকাশ হয়, তা নিয়েও সদর্থক পদক্ষেপ করছে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, আমূলকেে উত্তরবঙ্গে ১৫ একর জমি দেওয়া হবে। ইতিমধ্যে জমি চিহ্নিত করে ফেলা হয়েছে। সেখানে আইসক্রিম কারখানা করবে আমূল। তাছাড়াও মালদায় লিচু প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। কাজ করা হবে তুলাইপাঞ্জি চাল, আনারস, ভুট্টা নিয়েও।

পুজোর আগেই মিলবে সুখবর, আশ্বাস শুভেন্দুর

পাশাপাশি উত্তরবঙ্গ সফর থেকে চা শ্রমিকদেরও আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর আগেই বন্ধ থাকা ১০-১২টি চা-বাগান খুলে যেতে পারে। এখন যে ২৫টি বাগান বন্ধ আছে, সেগুলি নিয়ে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং চা বোর্ডের চেয়ারম্যানও। সেই পরিস্থিতিতে মাসতিনেকের মধ্যে কমপক্ষে ১০ থেকে ১২টি চা-বাগান খুলে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নয়া ফ্লাইওভারের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সেইসবের মধ্যেই শিলিগুড়িতে নয়া ফ্লাইওভারের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এয়ার ভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ওভারব্রিজ বা রেলরোড ব্রিজ চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *