Pakistan Cricket in Crisis। পাকিস্তান ক্রিকেটে ডামাডোল! মুড়িমুড়কির মতো ছাঁটাই

Spread the love

পাকিস্তান ক্রিকেটে তুঙ্গে উঠে গিয়েছে ডামাডোলের পরিস্থিতি। ইংল্যান্ডের সঙ্গে সদ্য টেস্ট সিরিজে নেমেছিল বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের টিম। সেই সিরিজে শুধু হার নয়, লজ্জার হার নেমে আসে পাকিস্তান চিমের ওপর। এরই মাঝে লর্ডস টেস্টের মধ্যাহ্নভোজের সময় পাকিস্তানে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খানের পুত্রদের সাক্ষাৎকার স্কাই স্পোর্টসে সম্প্রচার নিয়ে নাকি ক্ষোভে ফেটে পড়ে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। যদিও পাক ক্রিকেটাররা বলেন এই সাক্ষাৎকার সম্পর্কে তারা কিছুই জানেন না। এরপর লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দ্বিতীয় টেস্টে পাকিস্তান ধরাশায়ী হয়। এই হারের পরই পিসিবির তরফে পাকিস্তানের ৭ ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়। কোচ ও বোলিং কোচের পদ থেকে সরফরাজ খান ও উমর গুলকে ছাঁটাই করে দিয়েছে পিসিবি। এরপর পাকিস্তানি মন্ত্রী মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবির এক কমিটির বড় পদ থেকে ইস্তফা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মিসবা উল হক।

একদিকে, পাকিস্তানে একের পর এক প্রাক্তন ক্রিকেটাররা, শেহবাজ সরকারের আমলে, ইমরান খানের জেলবন্দি অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে, পাকিস্তান, ইংল্যান্ডের কাছে কার্যত দুর্মুশ হয়ে গিয়েছে টেস্ট সিরিজে। এদিকে, সেই শেহবাজ সরকারের প্রশাসনে থাকা মন্ত্রী তথা আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মহসিন নকভি বর্তমানে পিসিবি প্রধান। আর সেই নকভির আমলে পাকিস্তান ইংল্যান্ডের কাছে সদ্য হওয়া টেস্ট সিরিজে ব্যাপক ধাক্কা খেয়েছে। এরই মাঝে আবার বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাম উল হক। অভিযোগ, তিনি পায়ে কালি লাগিয়ে কালশিটে পড়ার ভান করে ম্যাচ থেকে সরে দাঁড়ান। কঠিন পিচ দেখেই ইমাম এমনটা করেছেন বলে অভিযোগ। এই কালশিটে -নাটক কাণ্ড ঘিরেও পাকিস্তান ক্রিকেটে নয়া বিতর্ক। এই ইমাম উল হক, সম্পর্কে প্রাক্তন পাকিস্তানি তারকা ক্রিকেটার ইনজামামের আত্মীয়। এই সবের মাঝে পাকিস্তানে পুরুষদের ক্রিকেটের নির্বাচনী কমিটি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন মিসবা উল হক। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার মিসবার এই ইস্তফা, পিসিবির কাছে আরও এক ধাক্কা বলে মনে করা হচ্ছে। লাহোরের ন্যাশনাল অ্যাকাডেমিতে ব্যাটিং কনসালটেন্টের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর ইস্তফা পিসিপি এখনও গ্রহণ কেরিন বলে খবর।

সদ্য লর্ডসে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। তৃতীয় টেস্ট ৯ সেপ্টেম্বর। তার আগে স্কোয়াড থেকে রিলিজ করা হয়েছে মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আঘা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর এবং খুররম শাহজাদকে। হেডকোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের কোচ মাইক হেসন এবং অ্যাশলে নফকে-কে। পাক ক্রিকেটের তুমুল এই উলঢাল অবস্থার মাঝে মিসবার ইস্তফা আরও এক ধাক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *