Ayesha Bhattacharya। ‘কারুর সাথে ঘনিষ্ঠ হতে পারি না…’, ২ বছর সিরিয়ালে কাজ নেই!

Spread the love

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা জিতের মতো তারকাদের সাথে শিশুবয়সে অভিনয় শুরু করে যিনি টলিউডের বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সেই অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য আজ ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবের মুখোমুখি। গত দুই বছর ধরে তাঁর হাতে কোনো মেগা সিরিয়ালের কাজ নেই। সম্প্রতি নেটমাধ্যমে একটি আবেগঘন পোস্টে নিজের কাজের অভাব, সংগ্রামের গল্প এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

প্রসেনজিৎ ও জিতের সঙ্গে ছোটবেলার দুটি স্মৃতিভেজা ছবি শেয়ার করে নিজের লড়াইয়ের কথা তুলে ধরেন আয়েশা।

কাজ হারিয়ে সংগ্রামের গল্প

ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি এবং কাজ পাওয়ার অনিশ্চয়তা নিয়ে বলতে গিয়ে আয়েশা লিখেন, ‘রোজ অপেক্ষায় বসে থাকি একটা ভালো কাজের ফোনের আশায়। ফোন আসে, ছবি চায়, কিন্তু কাজ হয় না! পরশু থেকে শ্যুট শুরু জানার পরও হঠাৎ খবর পাই আমি নাকি বাদ।’

সংসারের দায়িত্ব: ঘরে হাত গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না, কারণ মা-বাবার একমাত্র সম্বল তিনিই। তাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তিনি লেখেন, ‘আর একটু একটু করে পারছিও আর আরও পারবো, পারতে যে হবেই কারণ আমার সংসার যে আর কেও টেনে নিয়ে যাবেনা!! আমার বাবা মায়ের পাশে যে আমি ছাড়া আর কেউ দাঁড়াবেনা! হ্যাঁ কষ্ট পাই যখন অন্যদের দেখি টিভির পর্দায়! মিথ্যে বলবোনা হিংসেও হয়!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *