Pakistan threat to attack Kolkata। কলকাতায় হামলা চালাব ভবিষ্যতে

Spread the love

কলকাতায় হামলা চালানোর হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সিয়ালকোটে (লাহোরের ১৩০ কিলোমিটার দূরে) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ভারত যদি এবারও কোনও মিথ্যা অজুহাতে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা ব্যাপারটা কলকাতায় টেনে নিয়ে যাব।’ যে আসিফ অপারেশন সিঁদুরের পুরো দুনিয়ার সামনে ভুলভাল কথা বলে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন। একটি সংবাদমাধ্যমে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তান যে দাবি ভারতের যুদ্ধবিমান নামিয়েছে, তার কী প্রমাণ আছে। তার জবাবে আসিফ বলেছিলেন, ‘এটা তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।’

রাজনাথ কড়া বার্তা দেন পাকিস্তানকে

আর সেই হাসির পাত্রে পরিণত হওয়া আসিফ কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া বার্তার পরে। পাকিস্তানের নাম না করেই রাজনাথ বলেছিলেন যে ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী যে কোনও উল্টোপাল্টা কাজ করতে পারে। যদি তারা তা করে, তবে ভারতের পদক্ষেপ হবে নজিরবিহীন ও চূড়ান্ত।’

অপারেশন সিঁদুর এখনও চলছে, স্পষ্ট করে দেন রাজনাথ

সেইসঙ্গে তিনি বলেন, ভারত বরাবরই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু সেই ইচ্ছাকে যেন ভারতের দুর্বলতা বলে ভুল করা না হয়। সীমান্তে স্থিতিশীলতা নষ্ট করার যে কোনও অপপ্রয়াস রুখে দিতে ভারতীয় সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত বলেও সতর্ক করে দেন রাজনাথ। পাশাপাশি তিনি জানান, অপারেশন সিঁদুর এখনও চলছে।

এমনিতে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে নজর কাড়তেই এই ধরণের ভিত্তিহীন মন্তব্য করা হচ্ছে। কলকাতা ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এই শহরকে নিয়ে মন্তব্য করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রটি। তবে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের আকাশসীমা এবং সীমান্ত যে কোনও ধরণের হামলা রুখতে সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *