Petrol-Diesel Prices Hike in Kolkata। আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৯ দিনে বেড়ে গেল প্রায় ৫ টাকা

Spread the love

Petrol-Diesel Prices Hike in Kolkata: নয়দিনে তৃতীয়বার দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভারতের বিভিন্ন শহরে লিটারপিছু পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে এক টাকার মতো। কোথাও কিছুটা বেশি বেড়েছে দাম। কোথাও বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম। আর তার ফলে সবমিলিয়ে গত ১৫ মে (পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে) থেকে প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় পাঁচ টাকা বেড়ে গিয়েছে। ১৫ মে দাম বেড়েছিল তিন টাকা। তারপর ৯০ পয়সার মতো দাম বেড়েছিল। আর এবারও দাম বাড়ল এক টাকার কাছাকাছি। আর সেই মূল্যবৃদ্ধির কারণে আরও চাপে পড়ে গিয়েছেন নিত্যযাত্রীরা থেকে শুরু করে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে।

৪ মহানগরীতে আজ পেট্রোলের দাম কত?

১) কলকাতা: প্রতি লিটারের দাম পড়ছে ১১০ টাকা ৬৪ পয়সা। দাম বেড়েছে ৯৪ পয়সা।

২) দিল্লি: দেশের রাজধানীতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৯৯.৫১ টাকায়। দেশের বাকি তিনটি মহানগরীর তুলনায় দিল্লিতেই পেট্রোলের দাম সবথেকে কম। সেখানে দাম বেড়েছে ৮৭ পয়সা।

৩) মুম্বই: প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৪৯ পয়সা। দাম বাড়ল ৯০ পয়সা।

৪) চেন্নাই: প্রতি লিটার পেট্রোলের দাম পড়ছে ১০৫ টাকা ৩১ পয়সা। দাম বাড়ল ৮২ পয়সা।

কলকাতা-সহ ৪ মহানগরীতে ডিজেলের দাম কত হল?

১) কলকাতা: লিটারপিছু দাম পড়ছে ৯২ টাকা ২ পয়সা। এবার দাম বেড়েছে ৯৫ পয়সা।

৪) দিল্লি: প্রতি লিটারের দাম পড়ছে ৯২ টাকা ৪৯ পয়সা। দাম বাড়ল ৯১ পয়সা।

৩) মুম্বই: এবার প্রতি লিটারে দাম বেড়েছে ৯৪ পয়সা। ফলে লিটারপিছু দাম পড়ছে ৯৫ টাকা ২ পয়সা।

৪) চেন্নাই: প্রতি লিটারের দাম পড়ছে ৯৬ টাকা ৯৮ পয়সা। লিটারপিছু দাম বেড়েছে ৮৭ পয়সা।

আতঙ্কিত হয়ে কিনতে হবে না পেট্রোল ও ডিজেল, বার্তা কেন্দ্রের

আর সেই দাম বৃদ্ধির মধ্যেই পেট্রোল এবং ডিজেলের জোগান নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। কয়েকটি জায়গায় কালোবাজারির অভিযোগ উঠেছে। যদিও শুক্রবার রাতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছে যে ভারতের হাতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেল আছে। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। অহেতুক বেশি জ্বালানি কিনে মজবুত করে রাখতে হবে না। দায়িত্বশীল হয়ে জ্বালানি কেনার আর্জি জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *