Raihan Vadra। গান্ধী পরিবারে বিয়ের সানাই! বাগদান সারলেন প্রিয়াঙ্কা পুত্র

Spread the love

দীর্ঘদিন পর গান্ধী পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই। শিগগির সাত পাক ঘুরবেন প্রিয়াঙ্কা গান্ধীর পুত্র রেহান বঢরা। দীর্ঘদিনের প্রেমিকা আবিবা বেইগের সঙ্গে আংটি বদল সেরে নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার একমাত্র পুত্র।

জানা গিয়েছে, ২৫ বছর বয়সী রেহান দুই পরিবারের উপস্থিতিতে আভিভার সঙ্গে বাগদান সেরেছেন। সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন দুজনে। স্কুলজীবনেই মন দেওয়া-নেওয়া সেরেছিলেন তাঁরা। এবার নতুন জীবনের পথে একধাপ এগোলেন। এনডিটিভি সূত্রের খবর, বছরের শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর রাজস্থানের রনথম্বোরে বড় করে বাগদানের অনুষ্ঠান হবে।

মামা, রাহুল গান্ধী ৫৫ বছর বয়সেও ছাতনা তলায় যাননি। কিন্তু ভাগ্নে রেহান তৈরি। বেগ পরিবার বরাবরই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। পরিবারের সামনেই আবিবাকে বিয়ের প্রস্তাব দেন রেহান। সম্মতি জানিয়েছেন প্রেমিকা। জানা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্য়েই শুভকাজ সেরে ফেলবেন রেহান-আবিবা।

দি্ল্লির বাসিন্দা আবিবা ও তাঁর পরিবার। সোনিয়া গান্ধীর হবু নাতবউয়ের বাবা ইমরান বেগ ব্যবসায়ী। মা, নন্দিতা অন্দরসজ্জা শিল্পী। প্রিয়াঙ্কা এবং নন্দিতা দীর্ঘদিনের বন্ধু। ইন্দিরা ভবন (কংগ্রেসের মুখ্য কার্যালয়)-এর অন্দরসজ্জাও নাকি নন্দিতা বেইগের হাতে করা।

২০০০ সালের ২৯ অগস্টে জন্ম রেহানের। প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরা পুত্র রেহান দেরাদুনের ডুন স্কুলে পড়াশোনা করেছেন। সেখানেই শিক্ষালাভ করেন দাদু রাজীব গান্ধী এবং মামা রাহুল। পরবর্তীতে লন্ডনে উচ্চশিক্ষা লাভ করেছেন পরিবারের প্রথা মেনে। স্কুল অফ অরিয়েন্টার অ্যান্ড আফ্রিকান স্টাডিস থেকে রাজনীতি নিয়ে পঠন-পাঠন করেছেন প্রিয়াঙ্কা তনয়। তবে ছোট থেকেই বন্য়প্রাণের প্রতি তাঁর আকর্ষণ। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি করতে ভালোবাসেন তিনি। এছাড়াও স্ট্রিট ফোটোগ্রাফির প্রতিও ঝোঁক আছে তাঁর। জানা যায়, মাত্র ১০ বছর বয়সেই ক্য়ামেরা হাতে তুলে নিয়েছিলেন রেহান।

দাদু রাজীব গান্ধীরও ফোটোগ্রাফির প্রতি টান ছিল। ২০২১ সালে নয়াদিল্লির বিকানের হাউসে ‘ডার্ক পারসেপশন’ নামে একক প্রদর্শনীতে উঠে এসেছিল রেহানের তোলা কিছু অসাধারণ স্থিরচিত্র। পরে কলকাতাতেও ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ নামে একক প্রদর্শনী হয় প্রিয়াঙ্কা পুত্রের তোলা ছবিকে ঘিরে।

কে আবিবা বেইগ?

রেহানের মতো তাঁর হবু বউ আবিবারও ফোটোগ্রাফির প্রতি আকর্ষণ রয়েছে। তিনি নিজেও একজন ফোটোগ্রাফার। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল সেই কথাই বলছে। আবিবা পড়াশোনা করেছেন দিল্লির মর্ডান স্কুল থেকে। পরবর্তীতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মিডিয়া কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে ডিগ্রি লাভ করেন।

মায়ের মতোই অন্দরসজ্জা শিল্পী আবিবা। নিজের ফোটোগ্রাফির মাধ্যমে সামাজিক ইস্য়ু নিয়ে সচেতনতা তৈরি করতে আগ্রহী রেহানের প্রেমিকা। জানলে অবাক হবেন জাতীয় স্তরে ফুটবলও খেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *