Rajdhani Express Accident kills 7 Elephants। ট্রেনের ধাক্কায় মারা গেল ৭ হাতি

Spread the love

শনিবার ভোরে একপাল হাতিকে ধাক্কা মারে ডাউন সায়রাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। ঘনাটি ঘটে অসমের হোজাই জেলার কামপুর এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় অন্তত সাতটি বন্য হাতি নিহত হয়েছে। এছাড়া একটি হাতি আহত হয়েছে। লাইনচ্যুত হয়েছে রাজধানীর পাঁচটি কামরা। ঘটনার পরে নগাঁও বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুহাস কদম জানিয়েছেন, হাতির মৃতদেহগুলির ময়নাতদন্ত হচ্ছে। এদিকে দুর্ঘটনার জেরে এই রুটে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) কর্মকর্তা জানান, লামডিং ডিভিশনের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে ভোররাত ২টো ১৭ মিনিটে ঘটনাটি ঘটে। তবে কোনও যাত্রী এই ঘটনায় হতাহত হননি। যেখানে এই ধাক্কা লাগে, সেই এলাকাটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘন কুয়াশা থাকায় দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। যখন ট্রেনচালক হাতিগুলিকে দেখতে পান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে হেল্পলাইন নম্বরগুলি ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে: 0361-2731621 / 2731622 / 2731623।

জানা গিয়েছে,যেখানে ট্রেন হাতির পালকে ধাক্কা মারে, সেটা আদতে হাতির করিডোর নয় বলেই জানা গিয়েছে। তবে সেখানে হঠাৎ হাতি দেখে ট্রেন চালক আপৎকালীন ব্রেক কষেন। তা সত্ত্বেও এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়। যে কোচগুলি লাইনচ্যুত হয়েছে, সেই কোচের যাত্রীদের উদ্ধার করে অন্য কামরায় পাঠানো হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি ক্ষতিগ্রস্ত কামরাগুলি বিচ্ছিন্ন করার পরে ঘটনাস্থল থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হয়েছে। ট্রেনটি গুয়াহাটিতে পৌঁছানোর পরে, ক্ষতিগ্রস্থ কামরার যাত্রীদের থাকার জন্য অতিরিক্ত কোচ যুক্ত করা হবে এবং ট্রেনটি আবার যাত্রা শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *