Rohit Sharma captaincy record।  ODI ইতিহাসে দ্বিতীয় ‘সফলতম’ অধিনায়ক হয়েও ছাঁটাই রোহিত

Spread the love

ক্লাইভ লয়েড: একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের হার ক্লাইভ লয়েডের ঝুলিতে আছে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লয়েডের জয়ের হার ৭৭.৭১ শতাংশ। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৮৪টি একদিনের ম্যাচের মধ্যে ৬৪টিতে জিতেছে। 

রোহিত শর্মা: এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের হার হল ৭৭.২৭ শতাংশ। তাঁর নেতৃত্বে ভারত ৫৬টি ম্যাচের মধ্যে ৪২টিতে জিতেছে। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। আর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাঁর জায়গায় শুভমন গিল ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হয়েছেন। 

রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিংয়ের জয়ের হার হল ৭৬.১৪ শতাংশ। তিনি ২৩০টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করে ১৬৫টিতে জিতেছিলেন। ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া দু’বার একদিনের বিশ্বকাপ জিতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছিলেন পন্টিং।হ্যান্সি ক্রোনিয়ে: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের জয়ের হার হল ৭৩.৭ শতাংশ। ক্রোনিয়ে ১৩৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরে ৯৯টিতে জিতেছেন। তিনি ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন।

বিরাট কোহলি: এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের জয়ের হার হল ৭০.৪৩ শতাংশ। তাঁর অধিনায়কত্বে ভারত ৯৫টি একদিনের ম্যাচের মধ্যে ৬৫টিতে জিতেছে। তিনি ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাটকে অস্ট্রেলিয়া সফরে রোহিতের সঙ্গে একদিনের সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজটি আগামী ১৯ অক্টোবর থেকে পার্থে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *