Suvendu Oath Taking Ceremony। কবিগুরুকে ফুল দিলেন মোদীর! ২০টি ঝালমুড়ি স্টল, ছৌ-বাউন

Spread the love

Suvendu Adhikari Oath Taking Ceremony: পশ্চিমবঙ্গের ভোটের লড়াইতে প্রথম থেকেই বিজেপিকে ‘বহিরাগত’ দল হিসেবে দাগিয়ে দিতে চেয়েছে তৃণমূল। বাঙালি বনাম অবাঙালি বিভাজনের সমীকরণে পশ্চিমবঙ্গের গদি নিজেদের দখলে রাখতে চেয়েছিল তৃণমূল। তবে সে সব সত্ত্বেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বাংলায় সরকার গঠন করল। আজ পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আর তাঁর শপথ উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়, সেই মঞ্চে দুর্গাপুজো থেকে শুরু করে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ ছিল মঞ্চে। অনুষ্ঠান স্থলে ছৌ নাচ ও বাউল গানের আয়োজন করা হয়েছিল।

উল্লেখ্য, আজ রবীন্দ্রজয়ন্তী। এবং তৃণমূলের ‘বাংলা বিরোধী’ তকমা গা থেকে ঝেড়ে ফেলতে মরিয়া বিজেপি এই দিনই নতুন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। সেই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে করেছিলেন। এই আবহে শপথের মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দেওয়া হয়। মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমন্ত্রিত অতিথিদের জন্য মাঠে কয়েক ডজন স্টল বসানো হচ্ছে, যেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশ বিক্রি করা হয়। জানানো হয়, সেখানে ঝালমুড়ির স্টলই ছিল ২০টি। উল্লেখ্য, ঝাড়গ্রামের প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রতীক হয়ে ওঠে ঝালমুড়ি। এই নিয়ে মোদীকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে শুভেন্দুর শপথে সেই ঝালমুড়ির স্টল দিয়ে কতকটা তৃণমূলকে খোঁচাও মারল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *