অবশেষে সায়নীর ফোনের চ্যাট প্রকাশ্যে এলো।সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীকে মারধর করত তাঁর প্রেমিক,এমনটাই অভিযোগ বন্ধুমহলের।ইতিমধ্যে মেয়ের ফোনের হোয়াটস অ্যাপ চ্যাট দেখেন মা মলি চক্রবর্তী। সেই চ্যাট মগরা থানায় জমা করেছেন মলিদেবী।মলিদেবী সংবাদমাধ্যমকে জানান,ত্রিবেণীর এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।মেয়ের সঙ্গে বান্ধবীর মতন মিশলে,সারাদিন সুন্দরীর ভিডিও করলে মেয়ে মনের কথা মায়ের সাথে শেয়ার করেননি।জানা যায়,ঘটনার দিন প্রেমিক সায়নের সঙ্গে দেখা করতে যান সায়নী।আর তারপর কাঁদতে কাঁদতে বাড়ি ঢোকেন।এরপরই মর্মান্তিক ঘটনা ঘটে। অনুমান,প্রেমিকের বাড়িতেই কিছু ঘটেছিল,যার কারণে এই কাণ্ড ঘটান মিষ্টি হাসিখুশি সুলভ মেয়েটি।সায়নীর বন্ধু মহল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে প্রেমিক নানাভাবে হেনস্থা করছিল সায়নীকে। নিত্যদিন মদ্যপান করত,মারধরও করত বলে অভিযোগ। তবে এই সব কথা মলিদেবীকে জানাননি মেয়ে।সায়নী চলে যাওয়ার পর থেকে প্রেমিক ও প্রেমিকের বাড়ির লোকজনরা পলাতক।মলিদেবী জানান,মেয়ের ফোন থেকে বেশ কিছু চ্যাট পাওয়া গিয়েছে, যা পুলিশকে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সায়নীর বান্ধবীরা সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেন,বহু ক্রিয়েটররা সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য দয়া করে সায়নীর মৃত্যু নিয়ে কাঁটাছেড়া করবেন না।আপনাদের এই সব ভিডিওর কারণে মানসিক চাপের সৃষ্টি হচ্ছে পরিবারের উপর।
