আরব সাগরের উপরে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হল। তবে ভারতের উপরে সেটির প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না বলেই অনুমান করছেন আবহবিদরা। তারইমধ্যে ওড়িশা উপরে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল, তা শনিবার সকালের মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। সেটার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।
ভারী বৃষ্টির জন্য শনিবার মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১৪টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাক কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সার্বিকভাবে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলির অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।সোমবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
