Zee Bangla Serial Update। কুসুমের সময় বদল! ১ জুন থেকে আসছে অন্নপূর্ণার লক্ষ্মীরা

Spread the love

বহুদিন আগেই এসেছিল প্রথম ঝলক। অবশেষে সামনে এল জি বাংলার অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকের টাইম স্লট। ১ জুন সোমবার থেকে সম্প্রচার শুরু। অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ঘোষ এবং তাঁর বিপরীতে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। এছাড়া এলফিনা মুখোপাধ্যায়ও এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

১ জুন থেকে অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে সন্ধে ৭টায়। অর্থাৎ নিল কুসুমের জায়গা। তবে কুসুম কিন্তু এখনই বন্ধ হচ্ছে না। বরং এটিকে পাঠিয়ে দেওয়া হবে চিরদিনই তুমি যে আমার-এর স্লটে। অর্থাৎ ১ জুন সোমবার থেকে বিকেল ৫.৩০-এ সম্প্রচারিত হবে কুসুম।

চলুন একবার ১ জুন থেকে কোন সময়ে কোন ধারাবাহিক আসছে, সেই তালিকায় নজর রাখা যাক-

বিকেল ৪:৩০: দিদি নম্বর ১

বিকেল ৫.৩০: কুসুম

সন্ধ্যা ৬:০০: সাত পাকে বাঁধা

সন্ধ্যা ৬:৩০: কমলা নিবাস

সন্ধ্যা ৭:০০: অন্নপূর্ণার লক্ষ্মীরা

সন্ধ্যা ৭:৩০: তারে ধরি ধরি মনে করি

রাত ৮টা: পরিণীতা (৪৫ মিনিট)

রাত ৮:৪৫: জোয়ার ভাঁটা (৪৫ মিনিট)

রাত ৯:৩০: কনে দেখা আলো (১ ঘণ্টা)

রাত ১০:৩০: আনন্দী

অন্নপূর্ণার লক্ষ্মীরা সিরিয়াল প্রসঙ্গে:

সৌম্যদীপ মুখোপাধ্যায় এলাকার রবিনহুড। যে অন্যায়ে রুখে দাঁড়ায়। গবীর মানুষের ত্রাতা সে। চরিত্রের নাম রাজা। সেই রাজারই মনে ধরে স্বস্তিকা ঘোষকে, যে প্রতিবাদী মেয়ে। তাই তো রাজা যখনই দেখে প্রেমে পড়ে যায় প্রথম ঝলকেই। মনে নে বলে, ‘একেবারে মায়ের মতো…’! তারপরই হারিয়ে যায় স্বপ্নে।

গল্পে ‘অন্নপূর্ণা’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। যার তিন মেয়ে। ছেলে হয়নি বলে ছেড়ে চলে যায় স্বামী। একাই বড় করে তিন মেয়েকে। বড় মেয়ে ইপ্সিতা মুখোপাধ্যায়, খুব সম্ভবত মেজ মেয়ে স্বস্তিকা। তাঁর চরিত্রের নাম স্নেহা। যে লেখাপড়া শেষ করে কালেক্টর হওয়ার স্বপ্ন দেখে।

স্নেহার দিদি অর্থাৎ ইপ্সিতার চরিত্রের নাম সাথী। যার হাতের রান্না চমৎকার। যার স্বাদ নিতে দূর দূর থেকে ছুটে আসেন গ্রাহকরা। আর ছোটজনের নাম সোমা, সে আবার খেলাধূলায় চাম্পিয়ন। এই তিন বোনের জীবনের সঙ্গে যখন জুড়বে রাজা, তখন কোন ধাাকা আসে, সেটাই দেখার।

এর আগে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে। লম্বা সময় টিআরপি তালিকায় সেরা ছিল এই ধারাবাহিক। বছর তিন চলে, আর প্রায় গোটা সময়টাতেই টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যে জায়গা ছিল পাকা। অন্য দিকে, স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *