‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় শিরিন পাল। দু-দিন আগেও এই নামটার সঙ্গে বিশেষ পরিচিত ছিল না কেউ। কিন্তু একটা সিরিয়াল রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে ঝাড়গ্রামের মেয়ে শিরিনের। আর তাঁর সঙ্গেই এখন চর্চায় তাঁর প্রেমিক জিৎ সুন্দর। কিন্তু জানেন কি এই জিতের সঙ্গেই একসময় একই ছবিতে কাজ করেছিলেন দিতিপ্রিয়া!
শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। দিতিপ্রিয়া আর জিৎ এক সঙ্গে এক ছবিতে কাজ করেছেন। কিন্তু জানেন কোন ছবি? বেশ তবে একটু আভাস দেওয়া যাক। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন খরাজ মুখোপাধ্যায়। কী ভাবছেন? সেখানে দিতিপ্রিয়া আর জিৎ একে অপরের বিপরীতে ছিলেন? না না তা একেবারেই নয়। তাঁরা একে অপরের বিপরীতে কাজ করেননি।এবার বুঝতে পারলেন কোন ছবি? ‘বগলা মামা যুগ যুগ জিও’। এই ছবিটি ২০২৩ সালে মুক্তি পায়। এটি রাজকুমার মৈত্রর লেখা কাহিনি অবলম্বনে তৈরি হয়। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবিটি পরিচালনা করেন। জিও স্টুডিওস এবং এসভিএফ -এর যৌথ প্রযোজনা ছবিটি আসে।ছবিতে দিতিপ্রিয়া রায়কে ‘মধুজা’র চরিত্রে দেখা যায়। অন্যদিকে জিৎ সুন্দরকে ‘ধনু’র চরিত্রে দেখা গিয়েছিল। আটের দশকের ফ্যাশন, হাসি, মজা, প্রেম, ভালোবাসা আর সেই সময়ের জনপ্রিয় সঙ্গীত ঘরনায় ছবিটি বানানো হয়। ২০২৩-এর ২৪ নভেম্বর মুক্তি পায় ছবিটি।
প্রসঙ্গত, জিৎ মঞ্চ, ছোটপর্দা থেকে ওটিটি সব প্ল্য়াটফর্মেই সমান তালে কাজ করে চলেছেন। ক্লিক প্ল্য়াটফর্মের ‘প্রফেসর সেনগুপ্ত’ হোক কিংবা হইচইয়ের ‘বিজয়া’য় দাগ কেটেছে জিৎ-এর অভিনয়।

তাছাড়াও স্টার জলসার জনপ্রিয় মেগা ‘কম্পাস’-এ তাঁকে দেখা যাচ্ছে। সেখানেও তাঁর চরিত্রের নাম জিৎ। পাশাপাশি জি বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকেও কাজ করেছিলেন জিৎ সুন্দর।
ঝাড়গ্রাম ‘কথাকৃতি’ নাট্যদলের সদস্যা শিরিন। তিনি পড়াশোনা করেছেন পাঠভবন, কলকাতা থেকে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে কম্পারেটিভ লিটারেচর বা তুলনামূলক সাহিত্য় নিয়ে পড়াশোনা করছেন। প্রথম দৃশ্য়েই দর্শক মনে ছাপ ফেলতে সফল শিরিন।