পাকিস্তানে আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক PMর সাক্ষাতে বোন

Spread the love

গত কয়েকদিন ধরেই পাকিস্তানের বুকে একটি জল্পনা ঘুরপাক খেয়েছে, তা হল- পাকিস্তানের আদিলায়া জেলে বন্দি কেমন আছেন ইমরান খান? এই প্রশ্নে সরব হয়েছেন ইমরানের ছেলে কাসিম, সুলেমান থেকে বোন উজমা সহ অনেকে। জেলের বাইরে ইমরানের বোনেরা সহ বহু সমর্থক এই ইস্যুতে সরব হতে থাকেন। পাকিস্তানের গণ্ডি পার হয়ে ভারতেও এই খবর শিরেনাম কাড়ে। এরপরই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বোনদের দেখা করতে দেয় জেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করে বের হওয়ার পর ইমরানের বোন উজমার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে ইমরানের অবস্থার কথা।

আগেই ইমরানের পুত্র কাসিমরা দাবি করেছিলেন, টানা ৪৭ দিন ধরে ইমরানের কোনও খবর দেয়নি পাকিস্তানি প্রশাসন। বহু মহলে প্রশ্ন উঠতে থাকে, জেলবন্দি ইমরান জীবিত আছেন তো? ইমরানের পরিবারের দাবি ছিল, ইমরান খানকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মৃত্যু কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। এদিন জেলে তাঁর ভাই ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পান বোন উজমা খান। উজমার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,’ ইমরান খান ঠিক আছেন।’ ইমরানের দল পিটিআই এক বিবৃতিতে জানিয়েছেন ‘ ইমরানকে একক কুঠুরিতে রাখা হয়েছে। তিনি মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন।’ এমনই রিপোর্ট উঠে আসছে।

এদিন আদিয়ালা জেলে ২৫ থেকে ৩০ মিনিট ইমরানের সঙ্গে তাঁর বোনেদের দেখা করতে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে আইনের সম্মতি থাকা সত্ত্বেও কেন ইমরানের সঙ্গে গত কয়েকদিন কাউকে দেখা করতে দেওয়া হয়নি? এর নেপথ্যে কোন রহস্য রয়েছে?এদিকে, ইমরান তাঁর বোন মারফৎ তাঁর দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের সদস্যদের প্রতিও বার্তা দেন। জানা গিয়েছে, বোনের সঙ্গে ইমরানের সাক্ষাতে, ইমরানের তরফে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি ক্ষোভ উঠে এসেছে। রিপোর্ট বলছে, ইমরানের দাবি, আসিম মুনিরই তাঁর ‘মানসিক অত্যাচারের’ জন্য দায়ী। এছাড়াও পাকিস্তানের বর্তমান শাহবাজ সরকারকে ইমরান ‘অগণতান্ত্রিক’ বলেও দাবি করেন।

বৈঠকের পর উজমা খান বলেন, জেল প্রশাসনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে ইমরান ক্ষুব্ধ ছিলেন, যদিও তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইমরানের ‘মনোবল এখনও উচ্চ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *