Rules Changing from 1st July 2026। খরচ বাড়বে পাসপোর্টে! রেলে বাড়ছে জরিমানা

Spread the love

Rules Changing from 1st July 2026: জুন শেষ হয়ে জুলাই শুরু হতে চলল। বছরের সপ্তম মাসের প্রথম দিন থেকে একগুচ্ছ নিয়ম পরিবর্তন হতে চলেছে। পাসপোর্টের খরচ বৃদ্ধি থেকে রেলের জরিমানার অঙ্ক বৃদ্ধি থেকে আধার কার্ডের পরিষেবায় সুবিধা, কী কী নিয়ম পালটে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে, সেই তালিকা দেখে নিন।

পাসপোর্ট পরিষেবায় বড় পরিবর্তন

কেন্দ্রীয় সরকার ‘পাসপোর্ট বিধি, ১৯৮০’ সংশোধন করেছে। তার ফলে আগামী মাসের শুরু থেকেই পাসপোর্ট পাওয়া আরও ব্যয়বহুল হতে চলেছে। পয়লা জুলাই থেকে নতুন পাসপোর্ট বা পুনরায় ইস্যু করার ক্ষেত্রে আবেদনকারীদের ১,৫০০ টাকার পরিবর্তে ২,৫০০ টাকা ফি দিতে হবে। পাশাপাশি ‘তৎকাল’ (দ্রুত পরিষেবা) পাসপোর্টের ফি ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়ে যাবে। এই ফি’র কাঠামো ৩৬-পৃষ্ঠার পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। ৬০-পৃষ্ঠার পাসপোর্টের (নতুন বা পুনরায় ইস্যু করা) ক্ষেত্রে খরচ ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা হবে এবং তৎকাল পাসপোর্টের ফি ৪,০০০ টাকা থেকে বেড়ে ৬,০০০ টাকা হবে।

 

জরিমানার অঙ্ক বাড়ছে রেলে

রেল-সংক্রান্ত কয়েকটি নিয়ম সংশোধন করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, ট্রেনে বিপজ্জনক সামগ্রী পরিবহণের ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে; গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডেরও সম্ভাবনা রয়েছে। পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স ছাড়া পণ্য বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২,০০০ টাকা জরিমানা করার নিয়ম চালু করা হচ্ছে। এছাড়া, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় ভ্রমণরত অবস্থায় ধরা পড়লে ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

আধার কার্ডের ক্ষেত্রে বড় পরিবর্তন

আপনি যদি আপনার আধার কার্ডে ইমেল অ্যাড্রেস আপডেট করতে চান, তবে পয়লা জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। বর্তমানে এই পরিষেবার জন্য ৭৫ টাকা (জিএসটি-সহ) খরচ হয়। কিন্তু পয়লা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি বিনামূল্যে পাওয়া যাবে। এই বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে।

HDFC ব্যাঙ্কের নিয়ম পরিবর্তন

জুলাই মাস থেকে HDFC ব্যাঙ্ক রেগালিয়া গোল্ড কার্ড সংক্রান্ত কয়েকটি নিয়মে পরিবর্তন করা হবে। এখন গ্রাহকদের প্রতি তিন মাসে ন্যূনতম ৬০,০০০ টাকা খরচ করতে হবে। এই খরচের শর্ত পূরণ করার পরেই পরবর্তী ত্রৈমাসিকে বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *