আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার

Spread the love

ক্যামেরুন গ্রিনকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনেছে। আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি ক্রিকেটার হয়ে গেলেন এরই সঙ্গে। এর আগে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা বেঙ্কটেশ আইয়ারকে দল থেকে ছেড়ে দিয়েছিল কেকেআর। তাঁর স্থানে এবার অজি অলরাউন্ডারকে নিল কেকেআর।

গ্রিন এর আগে মুম্বই এবং আরসিবির হয়ে খেলেছিলেন। গতবছর যদিও চোটের জন্যে আইপিএল খেলেননি তিনি। এদিকে গ্রিনের আগে ২০ কোটির বেশি দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। তবে স্টার্কের রেকর্ড ভেঙে সবচেয়ে দামি বিদেশির তকমা নিজের নামে করলেন গ্রিন। আইপিএলে এর আগে একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি সহ ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। বল হাতে তিনি পেয়েছেন ১৬টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *