কেকেআরে মাথিসা পাথিরানা! দলে পেতে ১৮ কোটি খরচ

Spread the love

১৮ কোটিতে কেকেআরে মাথিসা পাথিরানা। লঙ্কান পেসারের বেস মূল্য ছিল ২ কোটি টাকা। পাথিরানার জন্য প্রথমে প্যাডেলের লড়াই চালাচ্ছিল দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপারজায়ান্টস। পরবর্তীতে এলএসজির সঙ্গে পাথিরানার জন্য লড়াইয়ে নামে কেকেআর। শেষ পর্যন্ত ১৮ কোটিতে পাথিরানাকে কলকাতা দলে নিয়ে নেয়।

এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক ঘটিয়েছিলেন পাথিরানা। ধোনিকে নিজের ‘ক্রিকেটিং গুরু’ মানেন তিনি। তবে এই মিনি নিলামের আগে পাথিরানাকে দল থেকে ছেড়ে দেয় সিএসকে। সেই সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন পাথিরানা।

২৩ বছর বয়সী এই শ্রীলঙ্কান পেসার আইপিএলে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছে। মালিঙ্গার মত বল করা পাথিরানা আইপিএলে পেয়েছেন ৪৭টি উইকেট। গত আইপিএলে ১২ ম্যাচে তিনি মাত্র ১৩ উইকেট পেয়েছিলেন। তাঁর ইয়র্কার, বাউন্সার এবং স্লো বল ব্যাটারদের বেশ সমস্যায় ফেলে। কেকেআরের হয়ে ইডেনে এহেন পাথিরানা আগুন ঝরাবেন বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *