‘আপনাদের সন্তানরাও কিন্তু গালাগাল…’

Spread the love

‘নেভার মাইন্ড’ ছবির প্রিমিয়ারে তারকাদের চোখে জল দেখে যেমন তাদের কটাকে বিদ্ধ করা হয়েছিল তেমন অন্যদিকে ঋতুপর্ণার টাইট পোশাক দেখেও অভিনেত্রীকে এক হাত নিয়েছিলেন নেট পাড়ার বাসিন্দারা। বেগুনি রঙের গাউনের ঋতুপর্ণাকে দেখে একাধিক সমালোচনা মূলক মন্তব্য করেন নেটপাড়ার বাসিন্দারা। এবার এই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন ‘নেভার মাইন্ড’ ছবির পরিচালক তথা অভিনেত্রী চৈতি ঘোষাল।

সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যে বা যারা এই ছবিটি নিয়ে সমালোচনা করলেন তারা কিন্তু ছবিটা দেখেননি। সবাইকে মনে রাখতে হবে আমরা একটি ভদ্র সমাজে বাস করি। পোশাক কে কি পড়বে সেটা তার ব্যক্তিগত অধিকার। আপনাদের ভালো নাই লাগতে পারে কিন্তু সেটা আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার পরিবারের সদস্যদের কাছে বলুন। এইভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষকে ছোট করবেন না।’

চৈতি বলেন, ‘একজন মহিলা যখনই ৪০ বছর পার করে ফেলছে তখনই তাকে বুড়ি বলে ডাকেন আপনারা। আমার একটাই প্রশ্ন, আপনাদের বাড়িতে যিনি রয়েছেন তাতেও কি আপনারা বুড়ি বলেই ডাকেন? শুধুমাত্র অভিনেত্রী বলে কি তাকে যা খুশি তাই বলা যায়? সোশ্যাল মিডিয়ায় আপনারা যেভাবে অন্যকে গালাগাল দিচ্ছেন, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আপনাদের সন্তানরাও সোশ্যাল মিডিয়ায় আছে। আপনাদের দেখে তারাও কিন্তু আপনাদের গালাগাল দেওয়া লাইসেন্স পেয়ে যাচ্ছে। তাই কি বলবেন সেটা বলার আগে ভেবে বলুন।’তবে শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্ত নন, চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য একইভাবে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন। অনেকেই অমর্ত্যকে লেডিস বা হিজড়ে বলে কটাক্ষ করেন। যদিও তিনি বারবার জানিয়েছেন এইসব বলে তাঁর মনোবল ভেঙে দেওয়া যাবে না। তিনি এই ভাবেই আরও ভালো ভালো কাজ করবেন এবং দর্শকদের উপহার দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *