আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

Spread the love

আফগানিস্তানে সামরিক আগ্রাসনে ন্যাটোর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধে ন্যাটোর সেনারা ফ্রন্টলাইনের বাইরে ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতে জোটটি আদৌ যুক্তরাষ্ট্রের বিপদে এগিয়ে আসবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

আফগানিস্তানে সামরিক আগ্রাসনে ন্যাটোর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধে ন্যাটোর সেনারা ফ্রন্টলাইনের বাইরে ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতে জোটটি আদৌ যুক্তরাষ্ট্রের বিপদে এগিয়ে আসবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।২০২১ সালে ন্যাটো ও মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের পর তালেবান ফের কাবুলের ক্ষমতা দখল করে এবং যুদ্ধের অবসান ঘটে। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে টানাপোড়েনের মধ্যে আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধের সময় ন্যাটোর সদস্য দেশগুলো সেনাসদস্য পাঠালেও তারা ফ্রন্টলাইনের বাইরে ছিল। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপসহ মিত্রদের জন্য অনেক কিছু করেছে। তবে বিনিময়ে ওয়াশিংটন বিশেষ কিছুই পায়নি।

গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে মতপার্থক্যের বরফ কিছুটা গলতে শুরু করলেও মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্য নিয়ে যুক্তরাজ্যজুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা।

ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। লেবার এমপি এমিলি থানবেরি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক। লন্ডন সবসময় ওয়াশিংটনের পাশেই ছিল বলে দাবি করেন তিনি।

লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেছেন, ট্রাম্প কিভাবে তাদের আত্মত্যাগের ওপর প্রশ্ন তোলেন। একইভাবে কনজারভেটিভ এমপি বেন ওবিস-জেক্টি মন্তব্য করেছেন, যুক্তরাজ্য এবং ন্যাটো অংশীদারদের আত্মত্যাগকে ট্রাম্প এভাবে হালকাভাবে দেখছেন তা দুঃখজনক। 

ট্রাম্পের এমন দাবির জবাবে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য রক্ত দিয়েছে ন্যাটো। তার ভাষায়, প্রতি দুই মার্কিনের বিনিময়ে এক ন্যাটো সেনা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *