আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

Spread the love

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান।মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গতকাল (৬ মার্চ) অনুমোদন দিয়েছে, প্রতিবেশী দেশ থেকে ইরানে হামলা না করা হলে, সেসব দেশে আর পাল্টা হামলা করবে না তেহরান।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, গত কয়েক দিনে সংঘটিত হামলার জন্য তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *