অবৈধ মানব ভ্রূণ পাচার সন্দেহে ইসরাইলি নাগরিক গ্রেফতার

Spread the love

অবৈধ ভ্রূণ পাচারে জড়িত থাকার সন্দেহে এক ইসরাইলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) উত্তর সাইপ্রাসের এরকান বিমানবন্দর থেকে ২৪ বছর বয়সী ওই ইসরাইলি যুবক গ্রেফতার হন।কর্তৃপক্ষের অভিযোগ, তার লাগেজের একটি বিশেষ পরিবহন কন্টেইনারের ভেতরে চারটি মানব ভ্রূণ লুকানো অবস্থায় পাওয়া গেছে। 

তুর্কি সাইপ্রিয়ট, ইসরাইলি এবং সাইপ্রিয়ট গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজন ব্যক্তি ইস্তাম্বুল হয়ে মেক্সিকো যাওয়ার একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নিরাপত্তা কর্মকর্তারা লাইফ পার্সেল লেবেলযুক্ত একটি কন্টেইনারের ভেতরে আলাদা আলাদা টেস্ট টিউবে রাখা চারটি ভ্রূণ আবিষ্কার করেন।

কর্তৃপক্ষ সন্দেহ করছে যে, মানব কোষ ও টিস্যু স্থানান্তর নিয়ন্ত্রণকারী স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ভ্রূণগুলো পরিবহন করা হচ্ছিল।


তদন্তকারীরা বলেছেন, ভ্রূণগুলো উত্তর নিকোশিয়ার লেফকোশার একটি আইভিএফ ক্লিনিক থেকে এসেছিল বলে অভিযোগ করা হয়, যেটি পূর্ণ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে কর্তৃপক্ষ এখন সন্দেহ করছে। 

পুলিশ পরে ক্লিনিকটির সাথে যুক্ত দুই তুর্কি সাইপ্রিয়ট নাগরিককে গ্রেপ্তার করে, যাদের মধ্যে এর পরিচালক এবং একজন চিকিৎসকও ছিলেন।প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়া তুর্কি সাইপ্রাস থেকে ভ্রূণ অপসারণের চেষ্টার অভিযোগে তিন সন্দেহভাজনকে অভিযুক্ত করা হয়। তাদেরকে আদালতে হাজির করা হলে, তদন্তকারীদের কাজ চালিয়ে যাওয়া, সাক্ষ্য সংগ্রহ এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনার সুযোগ দিতে আদালত তাদের আটকাদেশ একদিনের জন্য বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *