এতদিন জানতেন যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। হ্যাঁ এই কথা স্বয়ং মন্ত্রী অগ্নিমিত্রা পালই জানিয়েছেন। দুদিন আগে নিজের প্রোফাইলেও একটি ভিডিও আপলোড করেছিলেন।আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানালেন কাল ফর্ম বের হবে,এনরোলমেন্ট হবে তারপর এক এক করে ৩০০০ টাকা পাবেন।অর্থাৎ এতদিনের নানা জল্পনাতে জল ঢাললেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বাবু পরিষ্কার জানান,যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। বুধবার থেকেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া। আগামীকালই নবান্ন থেকে ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই। কাল থেকেই অনলাইন ও অফলাইনে মিলবে ফর্মের কপি। যত দ্রুত ফর্ম ফিলআপ করেবন, তত দ্রুত মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। এই ফর্ম ফিলাপ করতে নির্দিষ্ট কেন্দ্রের বিধায়কদের পাশে পাবেন উপভোক্তারা।
শুভেন্দু অধিকারী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হবে। আগামিকাল মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হবে। কালই বিস্তারিত জানাব।” পাশাপাশি তিনি জানান, “কাল থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া। যত তাড়াতাড়ি উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি মিলবে সুবিধা। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমনভাবেই ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। যতদিন না অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে।তিনি জানান, “ফর্মের কপি মিলবে অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই।” পাশাপাশি তিনি এও জানান, “পাবলিকের উপর পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।” পরিষ্কার শুভেন্দু অধিকারী বলেন, “মাথায় রাখবেন ভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।”
