টলিউড এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেছেন তাদের কাছে হলিউডে কাজ পাওয়া অথবা কাজ করা একটা স্বপ্ন পূরণের মতো। কিন্তু সেই স্বপ্নের হাতছানিকে অবলীলায় অগ্রাহ্য করলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ‘আশ্রম’ সিরিজে কাজ করে ইতিমধ্যেই তিনি একজন ‘হট’ অভিনেত্রী হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছেন। তাহলে কেন হলিউডে কাজ করতে নারাজ তিনি?
হলিউডে কাজ না করার বিষয়ে অভিনেত্রী জানান, তিনি হলিউডের কোনও সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করবেন না। সাহসী দৃশ্যে কাজ করলে হয়তো তার জনপ্রিয়তা কিছুটা বাড়ত ঠিকই কিন্তু এর প্রভাব খুব বাজেভাবে পড়ত তাঁর কেরিয়ারে। তাঁর একটা সিদ্ধান্ত বলিউডে তাঁকে টাইপকাস্ট করে দিতে পারতো বলে মনে করেছেন অভিনেত্রী আর তাই অবলীলায় হলিউডের হাতছানিকে না বলেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, হলিউডে যদি নগ্ন দৃশ্যে তিনি অভিনয় করতেন তাহলে বলিউড এবং টলিউডের প্রজেক্টে তিনি আর কাজ করতে পারতেন না। তাই শুধুমাত্র একটি ছবির হাতছানিতে সারা দিয়ে নিজের গোটা কেরিয়ারকে বিপদে ফেলতে চান না তিনি। যদি ভবিষ্যতে অন্যরকম কাজ পান তাহলে অবশ্যই দিনে করবেন।
প্রসঙ্গত, বড় পর্দায় প্রসেনজিত চট্টোপাধ্যায় ‘মিশর রহস্য’ সিনেমার মাধ্যমে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে সব থেকে বেশি তিনি নজর কেড়েছিলেন ওটিটি প্লাটফর্মের হাত ধরে। ‘বন্দিশ ব্যান্ডটিস’ এবং ‘আশ্রম’ সিরিজে ত্রিধার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল।

সম্প্রতি তিনি কাজ করেছেন কপিল শর্মার ছবি ‘কিস কিসকো পিয়ার কারু ২’ ছবিতে। এই প্রথম কমেডি ঘরানায় অভিনয় করলেন তিনি। নিজেকে অন্যভাবে মেলে ধরার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে যেভাবে তিনি একটি লোভনীয় অফার এইভাবে ফিরিয়ে দিলেন তাতে অভিনেত্রীর বুদ্ধির তারিফ করতেই হয়।