ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানের আল-রুকবানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মঙ্গলবার (২১ জুলাই) জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আল-রুকবান এলাকায় মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘অপারেশন নাসর ২’-এর ২৪তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
আইআরজিসির এই দাবির বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি এবং চলমান সংঘাতের কারণে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে এবং এর জবাবে ইরানও বিভিন্ন আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন তারা তাদের যুদ্ধ শেষ করতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।