তেহরানের, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) মেনে না চলার সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্প ‘বিন্দুমাত্রও পাত্তা দেন না’ বলে মন্তব্য করেছেন।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার। শনিবার (১৮ জুলাই) এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন কেবল নেটওয়ার্ক নিউজনেশন-কে দেয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে, ট্রাম্পকে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি নিয়ে জানতে চাওয়া হয়েছিল। স্মারকটি আর মেনে না চলার বিষয়ে তেহরানের ঘোষণা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি এমন মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমার কিছু যায় আসে না,’
তিনি আরও বলেন যে, এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য হলো ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেয়া।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ শেষ করার জন্য জুনের মাঝামাঝি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এদিকে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের জেরে সর্বশেষ প্রাণঘাতী হামলা শুরু হয় দুই দেশের মধ্যে।

অন্যদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে যে, তারা ইরাক সীমান্তবর্তী খুজেস্তান অঞ্চলের শহর আহভাজে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন আটক ও ধ্বংস করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি এ খবর জানিয়েছে।
মার্কিন বিমান বাহিনীর বর্ণনা অনুযায়ী, এমকিউ-৯ হলো একটি বৃহৎ, দূরনিয়ন্ত্রিত চালকবিহীন আকাশযান, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং বিমান হামলার জন্য তৈরি করা হয়েছে।