টিআরপি টপার তারে ধরি ধরি! পরিণীতা-পরশুরাম-জোয়ার ভাটারা কত নম্বরে?

Spread the love

Bengali Serial TRP List: চলতি সপ্তাহে একটু দেরিতেই এল টিআরপি তালিকা। এমনিতেই বেশ কিছু ধারাবাহিকের সময় ৪৫ মিনিট করে দিয়েছে জি বাংলা। ফলে টিআরপি তালিকা ঘেঁটে ঘ। তারসঙ্গে রাহুল অরুণোদয় মৃত্যুতে ম্যাজিক মোমেন্টসকে বয়কট করার দাবি ওঠায়, বেশ কিছু ধারাবাহিক আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো পরের সপ্তাহেই আসবে সেগুলোর শেষ টিআরপি।

চলুন এবার ফেরা যাক টিআরি-র হিসেব নিকেষে। আর এবারে বাজিমাত করেছে তারে ধরি ধরি মনে করি সিরিয়াল। অর্থাৎ পল্লবী শর্মার মেগা এবারে টিআরপি টপার। রাঙ্গামতি তীরন্দাজকে ঘোল খাইয়েছে বহু মাস পরে। পেয়েছে ৫.৭ রেটিং। যদিও একা টিআরপি টপার হতে পারেনি তারে ধরি ধরি মনে করি, যৌথভাবে সেই স্থানে পরিণীতাও রয়েছে।

এদিকে মাত্র (.১) নম্বরের জন্য পরিণীতার কাচে স্লট হারিয়েছে পরশুরাম আজকের নায়ক। ৫.৬ রেটিং পেয়ে এটি দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে এবারেও জোয়ার ভাঁটা। প্রফেসর বিদ্যা ব্যানার্জি (প্রথম ১৫ মিনিট) ও গঙ্গা-র টিআরপি এসেছে ৪.৭, আর নিশা-উজি-রা ৪৫ মিনিটের স্লটে নম্বর তুলেছে ৫.৫। চার নম্বরে রয়েছে স্টার জলসার মেগা ও মোর দরদিয়া। পঞ্চম স্থানে যৌথভাবে কুসুম আর রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-

প্রথম: পরিণীতা, তারে ধরি ধরি মনে করি (৫.৭)

দ্বিতীয়: পরশুরাম আজকের নায়ক (৫.৬)

তৃতীয়: জোয়ার ভাঁটা (৫.৫)

চতুর্থ: ও মোর দরদিয়া (৫.২)

পঞ্চম: কুসুম/ রাঙামতি তীরন্দাজ (৫.০)

ষষ্ঠ: লক্ষ্মী ঝাঁপি (৪.৯)

সপ্তম: প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৭)

অষ্টম: কনে দেখা আলো (৪.৬)

নবম: মিলন হবে কতদিনে+চিরসখা (প্রথম ১৫ মিনিট) / কম্পাস (৩.৮)

দশম: চিরদিনই তুমি যে আমার (৩.৭)

টিআরপিতে ভালো ফল লক্ষ্মী ঝাঁপিরও! চিরদিনই তুমি যে আমার-এর কাছ থেকে স্লট ছিনিয়ে নিয়েছে সৌরভ-শুভস্মিতার ধারাবাহিক। যদিও এবার থেকে চিরদিনই নয় আর, কমলা নিবাসের মুখোমুখি হবে লক্ষ্মী ঝাঁপি।

কনে দেখা আলো-র নম্বরও বেশ ভালোই এসেছে। ৪.৬ রেটিং পেয়ে লাজু-অনুভব-সুদেবরা ষষ্ঠ স্থানে। যদিও দুঃখের বিষয় হল, ম্যাজিক মোমেন্টসে বিতর্কে জড়ানোর পর, এই মেগা হয়তো বন্ধ হয়ে যেতে পারে অকালেই। যদিও এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

একইসঙ্গে শেষ ভোলে বাবা পার করেগা, যার চলতি সপ্তাহের টিআরপি এসেছে ১.৯। একইসঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে চিরসখা ধারাবাহিকটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *