PM Modi on WB Govt Jobs। ডবল-ডবল চাকরি নয়! ‘যুবদের ডবল ধোঁকা দিয়েছে তৃণমূল

Spread the love

PM Modi on WB Govt Jobs: ‘ডবল-ডবল’ চাকরি নয়, বাংলার যুবক-যুবতীদের ‘ডবল ধোঁকা’ দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে মোদী অভিযোগ করেছেন, ‘তৃণমূল বাংলার যুবকদের সঙ্গে যে পাপ করেছে, তা আগামী ১০০ বছরেও ধুয়ে ফেলতে পারবে না। ডবল ধোঁকা দিয়েছে যুব প্রজন্মকে।’ সেই রেশ ধরে তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পরীক্ষায় স্বচ্ছতা আসবে। স্বচ্ছভাবে নিয়োগ হবে। কোনও কাটমানির গল্প হবে না। নির্দিষ্ট সূচি প্রকাশ করে সরকারি শূন্যপদ পূরণ করা হবে। নিয়মিত রোজগার মেলারও আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

হলদিয়ায় জনসভায় আর কী কী বললেন মোদী?

১) মোদী: পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুরেও সেই হাল হবে। পুরো বাংলায় সেটা হবে।

২) মোদী: তৃণমূল কংগ্রেসের আমলে শুধুমাত্র অনুপ্রবেশকারীরা ফুলে-ফেঁপে উঠেছে। বাংলায় শুধু গরুপাচার ও ভুয়ো নথির কারখানা আছে।

৩) কেন্দ্রীয় সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রূপায়ণ করতে দেয় না বলে অভিযোগ করলেন মোদী। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী শব্দের আপত্তি আছে তৃণমূলের। বাংলায় উন্নয়নের জন্য ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে।

৪) মোদী: তৃণমূল সরকার মা-বোনেদের জীবনকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তৃণমূলের ১৫ বছরের শাসনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের গ্রাফ ক্রমশ উপরে উঠেছে। তৃণমূলের আমলে মেয়েরা রাস্তায় সুরক্ষিত নয়। মেয়ে ডাক্তার বা উকিল হলেও সুরক্ষিত নন।

৫) বিজেপি যেখানে আছে, সেখানে মহিলারা সুরক্ষিত আছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘বাংলার এই ভালোবাসা কখনও ভুলতে পারব না।’

৬) মোদী: জান-মান ও সম্মানের উপরে কিছু নেই। এই গ্যারান্টি শুধুমাত্র বিজেপি দিতে পারে।

৭) মোদী: সবকা সাথ, সবকা বিকাশ হবে। সেইসঙ্গে যাঁরা বাংলাকে লুটেছে, তাঁদের হিসাব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *