Modi’s 6 guarantees for WB। ‘মা-বোনেদের জীবন ও সম্মানের উপরে কিছু নেই, BJP এই গ্যারান্টি দেয়’

Spread the love

Modi’s 6 guarantees for WB: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ছয় গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার বিজয় সংকল্প সভা থেকে মোদী দাবি করেন, বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের একজনও দুর্নীতিবাজকে ছাড়া হবে না। মন্ত্রী থাকুন বা যেই হন, তাঁকে জেলে পুরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ তত্ত্বে বিশ্বাস করে। পশ্চিমবঙ্গেও সেভাবেই এগিয়ে যাবে পদ্মশিবির। তবে বাংলার ক্ষেত্রে বিকাশও হবে, আর হিসাবও হবে।

মোদী কী কী গ্যারান্টি দিলেন?

১) প্রথম গ্যারান্টি: তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করেছে। বিজেপি সরকার ভয়ের পরিবর্তে ভরসা কায়েম করবে। আইনের উপরে আস্থা ফিরিয়ে আনবে।

২) দ্বিতীয় গ্যারান্টি: জনতার কাছে জবাবদিহি করবে বিজেপি সরকার।

৩) তৃতীয় গ্যারান্টি: প্রতিটি দুর্নীতি এবং মেয়েদের সঙ্গে হওয়া প্রতিটি অন্যায় ও ধর্ষণ মামলার ফাইল খোলা হবে।

৪) চতুর্থ গ্যারান্টি: তৃণমূলের আমলে যে যে দুর্নীতি করেছেন, তাঁকে জেলে পুরে দেওয়া হবে। মন্ত্রী হন বা সান্ত্রী- ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের কোনও গুন্ডা বাঁচতে পারবে না। মোদী তৃণমূলকে জনতার টাকা লুটতে দেবেন না।

৫) পঞ্চম গ্যারান্টি: যাঁরা শরণার্থী, তাঁদের সংবিধান অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে। ভারতে থাকতে দেওয়া হবে না।

৬) ষষ্ঠ গ্যারান্টি: বাংলার সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষকদের এতদিন আপনাদের ভয় দেখিয়ে রেখেছে তৃণমূল সরকার। বিজেপি সরকার তৈরি হলেই এখানে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।‘মা-বোনেদের জীবন ও সম্মানের উপরে কিছু নেই’

প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন যে মা-বোনেদের জীবন এবং মান-সম্মানের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আর সেই সুরক্ষার গ্যারান্টি বিজেপিই একমাত্র দেয় বলে দাবি করেছেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *