ট্রাম্পের ভাষণের মধ্যেই ইসরাইলি পার্লামেন্ট সদস্যের প্রতিবাদ

Spread the love

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দেয়ার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় সংসদ সদস্যের প্রতিবাদের মুখে, ট্রাম্পকে কিছুক্ষণের জন্য নেসেটে তার বক্তৃতা থামাতে হয়েছিল।ট্রাম্প যখন বক্তৃতা করছিলেন, সে সময় একজন বিরোধী এমকে (ইসরাইলি পার্লামেন্ট সদস্য) ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ তুলে ধরেন। এরপর এ নিয়ে হট্টগোল শুরু হলে  প্রতিবাদ জানানো এমকে-কে দ্রুত বাইরে বের করে আনা হয় এবং স্পিকার আমির ওহানা শৃঙ্খলার বজায় রাখার আহ্বান জানান।

ওহানা এ সময় বামপন্থি রাজনীতিবিদ ওফার কাসিফের নাম ধরে ডাকেন। কিন্তু কাকে বাইরে বের করে আনা হয়েছিল এবং কতজন সংসদ সদস্য ছিলেন তা স্পষ্টভাবে দেখা যায়নি তা বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।


কিছুক্ষণ কথা বলা থামানোর পর ট্রাম্প এ ঘটনাকে ‘ভেরি এফিশিয়েন্ট’ বলার পর পুনরায় তার বক্তৃতা শুরু করেন। এ সময় পার্লামেন্টের সদস্যরা হাত তালি দিয়ে ওঠেন। 

এর আগে চুক্তি অনুযায়ী ইসরাইলি জিম্মি মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের ছাড়ার মধ্যেই ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দেন এবং বন্দিদের মুক্তির ঘটনাকে নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর বলে মন্তব্য করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *