ইসরাইলবিরোধী সমাবেশে তুমুল সংঘর্ষ! নিহত ৫

Spread the love

পাকিস্তানের ব্যস্ততম একটি মহাসড়কে ইসরাইলবিরোধী সমাবেশে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার আগে এই পদযাত্রার ডাক দিয়েছিল তেহরিক-ই-লাবাইক পাকিস্তান।

লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটারের (২৪৮ মাইল) এই পদযাত্রা, ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে গত শুক্রবার শুরু হয়। এর মধ্যে বিক্ষোভকারীদের সাথে পুলিশের বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় পুলিশ জানায়, তারা মুরিদকে শহরে শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার জন্য একটি অভিযান শুরু করলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে। 

এসময় দলটির সমর্থকরা পুলিশ অফিসারদের ওপর গুলি চালায় এবং ৪০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন কর্মকর্তা, তিনজন বিক্ষোভকারী এবং একজন পথচারী রয়েছেন। উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

তবে তেহরিক-ই-লাবাইক জানিয়েছে, পুলিশই তাদের সমর্থকদের ওপর গুলি চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তাদের নেতা সাদ রিজভিও আহত হয়েছেন, যার শরীরে তিনটি গুলি লেগেছে বলে দলটি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *