রাতপার্টিতে রণজয়ের কোলে চেপে অভিকার উদ্দাম নাচ! শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ

Spread the love

টলিউড অভিনেতা রণজয় বিষ্ণুর জীবন আর বিতর্ক যেন একসূত্রে বাঁধা। প্রেম, বিচ্ছেদ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বারবার খবরের শিরোনামে আসা এই অভিনেতার জীবনে নতুন বসন্তের ছোঁয়া লেগেছে বলেই টলিপাড়ার তীব্র গুঞ্জন। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদ চর্চার পর, এবার সহ-নায়িকা অভিকা মালাকারের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। পর্দার রসায়ন নাকি বাস্তবেও গড়িয়েছে চর্চা এমনটাই।

যদিও প্রকাশ্যে রণজয় বারবার সেই গুঞ্জন খারিজ করেছেন। জানিয়েছেন, ‘আমার কিছু করার হলে কি প্রকাশ্যে ছবি দিতাম?’ এর মাঝেই রণজয়-অভিকার রণজয়ের উদ্দাম উদ্যাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তুমুল হট্টগোল শুরু হয়েছে।

জন্মদিনের পার্টি ও ভাইরাল ভিডিও:

সম্প্রতি অভিকার জন্মদিনের রাতে আয়োজিত বিশেষ পার্টিতেই ঘটেছে এই ঘটনা। উদ্যাপনের মুহূর্তে ক্যামেরাবন্দি হওয়া বেশ কিছু ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, পার্টির জমাটি আমেজে রণজয়ের কোলেই চেপে বসে নাচতে দেখা যায় অভিকাকে। দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত এবং অন-স্ক্রিন রসায়নের বাইরের এই অতি-ঘনিষ্ঠতা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

ট্রোল ও কটাক্ষের ঝড়: ভিডিওটি সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছেন রণজয়। একজন তো লেখেন, ‘এ কেমন কেমিস্ট্রি? সহ-অভিনেতার কোলে উঠে নাচতে হবে?’ অনেকেই আবার রণজয়ের দিকেই আঙুল তুলেছেন। একের পর এক সম্পর্কে জড়ানো এবং শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ চর্চার মাঝেই অন্য নায়িকার সঙ্গে এই ‘অহেতুক ঘনিষ্ঠানতা’র জেরে রণজয়কে এক হাত নিয়েছেন ট্রোলাররা। অনেকেই তাঁর বারবার সঙ্গী বদলানো নিয়ে কড়া ভাষায় সমালোচনা করছেন।

শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের ইতি ও নতুন বিতর্কের জন্ম:

‘গুড্ডি’ ধারাবাহিকে কাজের সূত্র ধরেই শ্যামৌপ্তি ও রণজয়ের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। যদিও বহু দিন ধরে তা গোপন রাখার চেষ্টা করেছিলেন দুজনই, চলতি বছর ভালোবাসা দিবসে তাঁদের প্রেমের গল্প পেয়েছিল পরিণতি। সাত পাক ঘোরার মাত্র পাঁচ মাসেই দুজনে পথ আলাদা হয়েছে। শ্যামৌপ্তির সঙ্গে অধ্যায় চুকে যাওয়ার পর রণজয়ের জীবন কি সত্যি অভিকার এন্ট্রি হয়েছে? নাকি সত্যিই সবটাই প্রচারের স্বার্থে, তা নিয়ে এখন জোর চর্চা টেলিমহলে।

যদিও এই উদ্দাম নাচ ও বিতর্কের প্রসঙ্গে রণজয় বা অভিকা—কারও পক্ষ থেকেই এখনও পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, রণজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখনও সেভাবে কিছু জানাননি শ্যামৌপ্তি। শুধু জানিয়েছেন, ‘এইসব নিয়ে কথা বলা আমার ডিগনিটির বাইরে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *