পশ্চিম তীরে ‘সম্প্রসারণবাদী ইসরাইলি নীতি’র বিরুদ্ধে ৮ মুসলিম দেশের সতর্কবার্তা

Spread the love

অধিকৃত পশ্চিম তীরে ‘ক্রমাগত সম্প্রসারণবাদী ইসরাইলি নীতির’ বিরুদ্ধে সতর্ক করেছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা জানায় দেশগুলো।

বিবৃতিতে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী – মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের  সাথে – ‘ইসরাইলিদের অবৈধ সার্বভৌমত্ব আরোপ, বসতি স্থাপনের চেষ্টা জোরদার এবং অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা প্রয়োগের লক্ষ্যে অবৈধ ইসরাইলি সিদ্ধান্ত এবং পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন।’

এর আগে ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ করে তোলার পাশাপাশি ফিলিস্তিনিদের উপর ইসরাইলি কর্তৃপক্ষকে আরও প্রয়োগকারী ক্ষমতা দেয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ অনুমোদন করেছে। এর একদিন এই বিবৃতি দেয়া হল।


সোমবার আটটি মুসলিম দেশের জারি করা বিবৃতিতে পুনরায় নিশ্চিত করা হয়েছে যে ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই’।


বিবৃতিতে বলা হয়, মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সরকারের অব্যাহত সম্প্রসারণবাদী নীতি এবং অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন, যা এই অঞ্চলে সহিংসতা ও সংঘাতকে উস্কে দিচ্ছে।

মন্ত্রীরা বলেন, ‘তারা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় মর্যাদার বৈধ অধিকার পূরণের উপর জোর দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *