পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ

Spread the love

PoK Protest Latest Update: পাকিস্তান-অধিকৃত কাশ্মীর মোটেও ‘আজাদ’ নয়। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর মোটেও ‘বিতর্কিত’ অঞ্চল নয়। বরং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে বেআইনিভাবে দখল করে রেখেছে ইসলামাবাদ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক নেতা বলছেন যে ‘এটি কোনও বিতর্কিত ভূখণ্ড নয়… এটি একটি অধিকৃত ভূখণ্ড… এটি দখল করে রাখা হয়েছে।’ যা শুনে তুমুল হাততালি দিতে দেখা যায় জনগণকে। আর যে ব্যক্তি ওই ভাষণ দিচ্ছিলেন, তিনি আন্দোলনকারী এক নেতা বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

ভয়াবহ অত্যাচার চালানো হয় PoK-তে’

আর সেই মন্তব্য এমন একটা সময় করা হয়েছে, যখন প্রায় দেড় মাস ধরে জ্বলছে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীরা জানিয়েছেন, পাকিস্তান সরকার এবং পাকিস্তানি সেনা তাঁদের উপরে ভয়াবহ অত্যাচার চালাচ্ছেন। ন্যূনতম মৌলিক অধিকারও দেওয়া হয় না। আর নিজেদের অধিকার চেয়ে রাস্তা নামলেই ভয়াবহ অত্যাচার করা হয়। কয়েক ঘণ্টা আগেই বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে পাকিস্তানি বাহিনী ছয়জন সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

চলতি মাসের শুরুর দিকেই হাজার-হাজার সাধারণ মানুষ নিয়ন্ত্রণরেখার কাছে জমায়েত হন। তাঁরা বলতে থাকেন যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আসলে পাকিস্তানের অংশ নয়। গত তিন সপ্তাহ ধরে খাবার এবং ওষুধের সরবরাহও বন্ধ দিয়েছে ইসলামাবাদ। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই রেশ ধরে আন্দোলনকারীদের এক নেতা বিক্ষোভকারীদের প্রশ্ন করেন যে তাঁরা নিয়ন্ত্রণরেখার দিকে মিছিল করে যাবেন কিনা। তাতে সমস্বরে সায় দেন বিক্ষোভকারীরা।

PoK নিয়ে পাকিস্তানের মুখোশ খুলল ভারত

তারইমধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে যে বিক্ষোভ চলছে, তা পাকিস্তানের অবৈধভাবে এবং জোর করে দখল করে রাখা অঞ্চলে দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ পরিণতি।’

‘বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে পাকিস্তান’

আবার গত মাসে হিমাচল প্রদেশের রাজ্যপাল কাবিন্দর গুপ্তা দাবি করেছেন, ১৯৭১ সালের আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, বর্তমানে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সেরকম অবস্থা হয়েছে। বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান গায়েব হতে পারে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *