মাত্র ৩০০ টাকা রোজে কাজ করতো সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষ, সেই পরিতোষের আজ কোটি কোটি টাকার সম্পত্তি।কোথা থেকে পেল এত টাকা?জানা যায়,৩০০ টাকা রোজের কাজের জন্য গ্রাম ছেড়ে কলকাতায় গিয়েছিলেন কাটোয়ার সিঙ্গি গ্রামের বাসিন্দা পরিতোষ দত্ত। বছর দশেকের মধ্যেই কোটি কোটি টাকার মালিক।তাঁর সম্পত্তির লিস্ট জানলে অবাক হবে আপনিও। গত ২ জুন দুপুরে দু’টি সুটকেস ভর্তি বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটের উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয় সুরেন্দ্রনাথ কলেজে।আর সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় পরিতোষকে।তিনি নিজের জন্য একটি প্রাসাদও তৈরি করছিলেন।
এছাড়াও নিজের গ্রামে রয়েছে চার চারটি বাড়ি। গ্রামে ঢোকার মুখেই কোটি টাকার উপর খরচ করে তৈরি হচ্ছে লজ।এছাড়াও হুগলির কোন্নগরেও রয়েছে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট। সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে তাঁত শ্রমিকের ছেলে পরিতোষ দত্ত গ্রেপ্তারের পর তাঁর কেচ্ছা প্রকাশ্যে আসছে।রাতারাতি কোটিপতি হওয়ার রাজ যেন এক এক করে সামনে আসছে।
সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে গত ২ জুন দুপুরে দু’টি সুটকেস উদ্ধার করা হয়।সুটকেসে প্রচুর পরিমাণে উইয়ে খাওয়া টাকা ছিল। এছাড়াও মিলেছিল গর্ভনিরোধক জিনিস পত্র থেকে বিলাসবহুল খাট। এই ঘটনায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।আর এই ঘটনার তদন্তে নেমে কাটোয়ার সিঙ্গি গ্রাম থেকে বছর চল্লিশের পরিতোষ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।জানা যায়,পরিতোষেরবাবা পাঁচকড়ি দত্ত ছিলেন পেশায় তাঁতশ্রমিক।মা সান্তনাদেবী গৃহবধূ। বাবা মায়ের একমাত্র ছেলে। দিদির বিয়ে হয়ে গিয়েছে।বাবা জানতেন ছেলে নির্মাণ কাজ, রঙের কাজ ফার্নিচারের কাজ ইত্যাদি করতেন।
