‘মোটাকে তো মোটাই বলবে… ‘

Spread the love

সোশ্যাল মিডিয়ায় তারকাদের মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে শ্রাবন্তী, শুভশ্রী থেকে কোয়েল, তালিকায় বাদ নেই কেউ। কিছু কিছু সেলিব্রেটি এই কটাক্ষের উচিত জবাব দেন আবার কিছু সেলিব্রিটি এড়িয়ে যান। যে সমস্ত সেলিব্রেটিরা মাঝেমধ্যেই ট্রোলারদের কড়া জবাবে শাসন করেন তাদের মধ্যে একজন হলেন শ্রীলেখা মিত্র।

চিরকালই স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন শ্রীলেখা মিত্র। রাজনৈতিক আলোচনা হোক অথবা সিনেমা, তিনি সবসময় সব বিষয় নিয়ে অকপট। এই খোলামেলা কথা বলার জন্যই অনেক সময় অনেক উপহাসের শিকার হতে হয়েছে তাঁকে। একাধিক বার হতে হয়েছে বডি শেমিংযের শিকারও। এবার এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শারীরিক গঠন নিয়ে কটাক্ষ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘আমি তো নিজেই সবসময় বলি আমার ওজন বেড়েছে ঘরে বসে, খেয়ে দেয়ে, ঘুমিয়ে। মোটাকে তো মোটাই বলবে, তাতে আমার কিছু যায় আসে না। মেয়েদের শরীর মাঝেমধ্যেই পাল্টায়।’

শ্রীলেখা বলেন, ‘তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। আমাকে যদি কেউ খারাপ মন্তব্য করেন তাহলে আরও দশজন সেই ব্যাপারটির প্রতিবাদ করেন। হয়তো মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই এইভাবেই সকলের সাপোর্ট পাই।’

প্রসঙ্গত, ২০২৪ সালে ‘পারিয়া’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর ছোটখাটো বেশ কিছু চরিত্রে অভিনয় করার পাশাপাশি এখন তিনি পরিচালকের আসনে বসেছেন। এই মুহূর্তে তিনি পরিচালনা করেছেন ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’ নামের একটি মিউজিক ভিডিও, যেখানে গান গেয়েছেন বিপাশা সেন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *