রাজকন্যে বউয়ের জন্মদিন! আদরে ভরালেন শোভন

Spread the love

তাঁদের দুজনের জীবনেই প্রেম এসেছে বারবার। কিন্তু তাঁরা থিতু হননি। ইমন, স্বস্তিকার সঙ্গে প্রেম টেকেনি। অবশেষে সোহিনী সরকারের গলায় মালা দেন শোভন গঙ্গোপাধ্যায়।দু-বছর আগে দুর্গাপুজোয় প্রেম নতুন করে কড়া নেড়েছিল শোভন-সোহিনীর দরজায়। দেরি করেননি তাঁরা। ২০২৪ সালের জুলাই মাসে বিয়ে সারেন তাঁরা। বিয়ের পর দ্বিতীয় দুর্গাপুজো একসঙ্গে কাটাচ্ছেন দুজনে। আর মহানবমীর দিন সোহিনীর জন্মদিন।

তাঁদের প্রেমপর্বটা গোপন রেখেছিলেন, তবে বিয়ের পর হামেশাই বউয়ের দরাজ প্রশংসা করে থাকেন শোভন। সোহিনীর জন্মদিনেও এল আদুরে পোস্ট। দেড় বছরের সংসার দুজনের। সোহিনীকে বিয়ে করাটা তাঁর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এদিন সেই আপ্তবাক্যই শোনালেন শোভন।স্ত্রীর জন্মদিনে নিজেদের একসঙ্গে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেন শোভন। লেখেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জন্মদিন।’‘আগলে রাখব..’, শোভনের বেলুড়ের বাড়িতেই ঘরোয়া বউভাত, বরকে কী কথা দিলেন সোহিনী?নায়িকার জন্ম ১৯৯১ সালের ১লা অক্টোবর। ১ এপ্রিল ১৯৯৩, এই হল শোভনের জন্মদিন। ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন শোভন। দেখতে গেলে বরের চেয়ে প্রায় দেড় বছরের বড় সোহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *