রণবীর সিং অভিনীত আদিত্য ধরের স্পাই থ্রিলারটি ধারাবাহিক ভাবে বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে। তৃতীয় সপ্তাহেও ছবিটির গতি কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও এই ছবি বিপুল সংখ্যায় দর্শকদের প্রেক্ষাগৃহে টানছে। শুধুমাত্র তৃতীয় শনিবারেই ছবিটি প্রায় ২৫ কোটি টাকার বেশি আয় করেছে। এই শক্তিশালী গতি বজায় রেখে, ছবিটি এখন ১,০০০ কোটি টাকার মাইলফলকের আরও কাছাকাছি চলে এসেছে।
স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ১৭তম দিনে, অর্থাৎ শনিবারে, ‘ধুরন্ধর ২’ ২৫.৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সামান্য পতনের পর, তৃতীয় সপ্তাহান্তে ‘ধুরন্ধর ২’-এর সংগ্রহে আবারও বেড়ে গিয়েছে। ছবিটি প্রথম সপ্তাহ শেষ করেছিল ৬৭৪.১৭ কোটি টাকা এক বিশাল কালেকশন নিয়ে। দ্বিতীয় সপ্তাহে এর সংগ্রহ ছিল ২৬৩.৬৫ কোটি টাকা। এর ফলে, ভারতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১,১৭৯.৩০ কোটি টাকা এবং এখন পর্যন্ত মোট আয় হয়েছে ৯৮৫.০২ কোটি টাকা।
অনেকের মতে, ‘ধুরন্ধর ২’ আগামী কয়েকদিনের মধ্যেই ১০০০ কোটি টাকার অঙ্ক পার করবে। এটাকে এখনও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১,০৩০.৪২ কোটি টাকা ) এবং ‘পুষ্পা ২: দ্য রাইজ’ ( ১,২৩৪.১০ কোটি টাকা )-কে ছাড়িয়ে যেতে হবে, তবেই প্রথম স্থানে জায়গা করতে পারবে। এখন পর্যন্ত, ছবিটি ‘আরআরআর’ ( ৭৮২.২০ কোটি টাকা ), ‘কল্কি ২৮৯৮ এডি ’ ( ৬৪৬ কোটি টাকা ), ‘যশের কেজিএফ: চ্যাপ্টার ২’ ( ৮৫৯.৭০ কোটি টাকা ) এবং ‘জওয়ান’, ‘পাঠান’, ‘স্ত্রী ২’ ও ‘অ্যানিমেল’-এর মতো আরও বেশ কয়েকটি বড় ব্লকবাস্টারের পুরো দেশের মধ্যে হওয়া আয়কে ছাড়িয়ে গিয়েছে।
ধুরন্ধর ২ সম্পর্কে
‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংকে হামজা নামের একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা গিয়েছে। সে অপরাধ জগৎ ও সন্ত্রাসী নেটওয়ার্ককে ভেঙে দেওয়ার লক্ষ্যে লিয়ারির গ্যাংগুলোর মধ্যে অনুপ্রবেশ করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বটি বিশ্বব্যাপী ১,৩০০ কোটি টাকা আয় করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল।
এই স্পাই অ্যাকশন থ্রিলারের দ্বিতীয় পর্বে রণবীর সিং-এর চরিত্র জাসকিরাত সিং রাঙ্গির উত্থানের গল্প বলা হয়েছে এবং দেখানো হয়েছে কেন সে গুপ্তচর হামজা আলি মাজারিতে রূপান্তরিত হয়। এতে আরও দেখানো হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার মিশন চালিয়ে যাওয়ার পাশাপাশি হামজা কীভাবে লিয়ারির অপরাধ জগৎ ও রাজনৈতিক কাঠামোর শীর্ষপদে উঠে এসে একজন প্রধান হোতা হয়ে ওঠে।

এই সিক্যুয়েলে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দানিশ পান্ডোর , উদয়বীর সান্ধু এবং অন্যান্যরা। এতে আদিত্য ধরের স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতমের একটি ক্যামিওও রয়েছে।