২৩.৭৫ কোটি থেকে দাম কমে ৭ কোটি হল বেঙ্কটেশ আইয়ারের। নিলামে কেকেআর তাঁর জন্যে বিড করলেও শেষ পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কিনে নেয় তাঁকে। এদিকে বেঙ্কটেশ আইয়ারকে নিলামের আগে ছেড়ে দেওয়া কেকেআর চলতি নিলামে ক্যামেরুন গ্রিনকে কিনে নিয়েছে রেকর্ড ২৫.২ কোটি টাকায়।
আইপিএল নিলামের দিনই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাট করেছিলেন বেঙ্কটেশ আইয়ার। আর পঞ্জাবের বিরুদ্ধে ৪৩ বলে ৭০ রানের ইনিংস খেলেন বেঙ্কটেশ আইয়ার। যদিও তাঁর দল মধ্যপ্রদেশ ম্যাচটি হেরে যায় নাইট রমনদীপের ঝড়ো ব্যাটিংয়ের দাপটে। তবে নিলামের দিনই তাঁর দুর্দান্ত ব্যাটিং নিশ্চয় নজর কেড়েছিল নাইট ম্যানেজমেন্টের। সঙ্গে আরসিবিও নজরে রেখেছিল বেঙ্কটেশ আইয়ারকে। শেষ পর্যন্ত ৭ কোটির বিনিময়ে তাঁকে দলে নিল বেঙ্গালুরু।
