২ কোটির বেশি আয় দেবের ছবির! লাখের গণ্ডি ছাড়ালো কি কোয়েল-শুভশ্রীরা?

Spread the love

বড়দিনের আবহে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’, ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ও ‘মিতিন একটি খুনির সন্ধানে’। বলা ভালো দেব-শুভশ্রী-কোয়েলের মুখোমুখি টক্কর। কিন্তু এই টক্করে বাজিমাত করল কে? কেই বা পিছিয়ে পড়ল এই দৌড়ে? দেখে নিন তিন ছবির বক্সঅফিস কালেকশন।

দেব মানেই যে বক্স অফিস হিট, তা আর নতুন করে এখন বলার অপেক্ষা রাখে না। ‘প্রজাপতি ২’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির পাঁচদিনে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার, রবিবার ও সোমবার মিলিয়ে ‘প্রজাপতি ২’-এর মোট আয় ২.৪৪ কোটি টাকা।

ছবিটি ক্রিসমাসের দিন খাতা খোলে ৮২ লাখ টাকা দিয়ে। এরপর শুক্রবারে ছবি আয় করে ৩২ লাখ, শনিবারে ছবির সংগ্রহ ৪৩ লাখ। রবিবার ৫৬ লাখ টাকা এবং সোমবার ছবির আয় ৩১ লাখ টাকা।

দিনের ভিত্তিতে প্রজাপতি ২-এর মোট সংগ্রহ

প্রথম দিন ৮২ লক্ষ টাকা

দ্বিতীয় দিন ৩২ লক্ষ টাকা

তৃতীয় দিন ৪৩ লক্ষ টাকা

চতুর্থ দিন ৫৬ লক্ষ টাকা

পঞ্চম দিন ৩১ লক্ষ টাকা

ছবির মোট আয় ২.৪৪ কোটি টাকা

অন্যদিকে, ওই একই দিনে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’। শুভশ্রী ছাড়াও এই ছবি রয়েছেন দিব্যজ্যোতি দত্ত, ইশা সাহা, আরাত্রিকা মাইতি, অলোকানন্দা গুহ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু। শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্যের নানা থিওরিতে গড়া এই ছবির পাঁচদিনে মোট আয় স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে ৪৩ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *