7th Pay Commission Teachers Pay Scale। ৩৫৪০০ টাকা থেকে ১৫১১০০ টাকা- সপ্তম পে কমিশনে শিক্ষকদের বেতন কত?

Spread the love

7th Pay Commission Teachers Pay Scale: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই সপ্তম বেতন কমিশনের তরফে কী কী সুপারিশ করা হবে, বেতন বৃদ্ধি কত হবে, নয়া পে স্কেল কী হবে, সেইসব নিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক মহলে জোর চর্চা চলছে। তারইমধ্যে শিক্ষকদের বেতন এবং পে স্কেল কত করা উচিত, তা নিয়ে সপ্তম বেতন কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠানো হচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে।

কমিশনের কাছে জমা দেওয়া সুপারিশপত্রে বিভিন্ন স্তরের শিক্ষকদের বেতনের জন্য কী কী সুপারিশ করা হচ্ছে, তা জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। কমিশনের কাছে প্রাথমিক স্কুলের শিক্ষক, গ্র্যাজুয়েট শিক্ষক এবং পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন স্কেলের জন্য যে যে সুপারিশ করা হচ্ছে, তার একটা তালিকা পেশ করা হল। সেই বিষয়টি তাঁর বয়ানেই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রাথমিক শিক্ষকদের জন্য PRT Pay Structure

প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। তাই প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোকে অন্যান্য সর্বভারতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন।আমাদের সুপারিশ, প্রাথমিক শিক্ষকদের জন্য Central PRT-র সমতুল্য পে লেভেল-৬ বেঞ্চমার্ক গ্রহণ করা হোক।

বর্তমান সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বেঞ্চমার্ক অনুযায়ী PRT-র Level-6-এর পে রেঞ্জ: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সে এই কাঠামোর সমতুল্য বা তার চেয়ে উন্নত কাঠামো গ্রহণ করতে হবে।

গ্র্যাজুয়েট টিচারদের জন্য সর্বভারতীয় TGT Scale

স্নাতক স্তরের (গ্র্যাজুয়েট টিচার) বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে গুরুত্বপূর্ণ শিক্ষাদানের দায়িত্ব পালন করেন। তাঁদের যোগ্যতা, প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক জ্ঞান ও দায়িত্ব বিবেচনায় সর্বভারতীয় TGT Scale-কে (ট্রেনড গ্র্যাজুয়েট টিচার) বেঞ্চমার্ক হিসেবে গ্রহণ করা অত্যন্ত যুক্তিসঙ্গত। আমাদের সুস্পষ্ট দাবি, গ্র্যাজুয়েট টিচারদের জন্য TGT-র সমতুল্য Pay Level-7 নির্ধারণ করতে হবে।

বর্তমান সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বেঞ্চমার্ক অনুযায়ী লেভেল-৭: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সে Graduate Teacher/TGT-এর জন্য অন্তত সমমানের এন্ট্রি লেভেল নিশ্চিত করতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচারদের জন্য PGT Scale

উচ্চমাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে PGT-দের দায়িত্ব ও যোগ্যতা আরও বেশি। আমাদের দাবি, পোস্ট-গ্র্যাজুয়েট টিতচা জন্য Central PGT-এর সমতুল্য Level-8 Pay Structure গ্রহণ করতে হবে।

বর্তমান সেন্ট্রাল বেঞ্চমার্ক অনুযায়ী লেভেল-৮: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।

পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সের PGT-র এন্ট্রি পে এই স্তরের সমতুল্য বা বেশি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *