Argentina FIFA World Cup 2026।খোঁচা খেয়ে জাগল আর্জেন্টিনা! ৯ ম্যাচ পরে বিশ্বকাপে গোল নেই মেসির

Spread the love

Argentina FIFA World Cup 2026: খোঁচা না খেলে কি জাগছে না আর্জেন্টিনা? প্রি-কোয়ার্টার ফাইনালে মিশরের পরে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কার্যত একই অবস্থা হল লিওনেল মেসির দলের। মিশরের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও সুইসদের বিরুদ্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু সুইসদের সমতা ফেরানোর আগে পর্যন্ত আর্জেন্টিনা যেন আর্জেন্টিনার ছন্দে ছিল না। এমনকী ৮০ মিনিট পর্যন্ত গোলমুখী শটের নিরিখেও এগিয়ে ছিল সুইৎজারল্যান্ড। তবে সুইসরা সমতা ফেরানোর ঠিক পাঁচ মিনিট পরেই ১০ জনে হয়ে যাওয়ায় এবং খোঁচা খেয়ে জেগে ওঠার পরে আর্জেন্টিনা আক্রমণের ঢেউ তোলে। শেষপর্যন্ত এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে জোড়া গোল করে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায়। জেতে ৩-১ গোলে।

আর্জেন্টিনার গোল, তবে পজেশনে এগিয়ে সুইসরা

তবে কোয়ার্টার ফাইনালের শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। ১০ মিনিটেই মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর প্রথমার্ধে সেটাই ছিল একমাত্র গোলমুখী ‘অ্যাকশন’। মিশর এবং কাবো ভার্দের ধাঁচে সুইৎজারল্যান্ড গুটিয়ে না থেকে আক্রমণে উঠে এলেও লিওনেল স্কালোনির সংগঠিত ডিফেন্সে এসে আটকেচ্ছিল। ফলে নিজেদের দখলে বল বেশি রেখেও গোলের দরজা খুলতে পারেননি সুইসরা। এমিলিয়ানো মার্টিনেজকে কার্যত কোনও পরীক্ষার মুখেই পড়তে হয়নি।

সুইসদের গোল, ৫ মিনিট পরেই লাল কার্ড

সেই অর্থে কোয়ার্টার ফাইনালের প্রথম ভালো সেভটা ৬৬ মিনিটে করেন আর্জেন্টিনার গোলকিপার। এক মিনিট পরেই সুইৎজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান এনডয়ে। কিন্তু গোলের সেই রেশ ধরে রাখার আগেই ৭২ মিনিটে লাল কার্ড দেখেন ব্রেল এমবোলো। প্রাথমিকভাবে লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভারে দেখা যায় যে সুইস ফরোয়ার্ড ডাইভ মেরেছেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে চোখের জলে মাঠ ছাড়েন।আর তার ফলে বাকি সময়টা ১০ জনকে আর্জেন্টিনার ঢেউ সামলাতে হয় সুইসদের। তা সত্ত্বেও প্রায় ৪০ মিনিটের মতো মেসিদের রুখে দেন। শেষপর্যন্ত ১১২ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ। যা নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল হয়ে থাকল। নয় মিনিট পরেই আর্জেন্টিনার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দেন লাউতারো মার্টিনেজ।

গোল না করেও রেকর্ড মেসির

তারইমধ্যে টানা নয় ম্যাচ পরে বিশ্বকাপে গোল পেলেন না মেসি। তাও অবশ্য রেকর্ড গড়া থেকে তাঁকে কেউ আটকাতে পারল না। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ১০টি অ্যাসিস্টের নজির গড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *