Bageshwar Baba on Hindus। ‘হিন্দুদের ৪ বাচ্চা চাই, ১ জন RSS-তে যাক’- বাগেশ্বর বাবার কথায় কী বললেন ফড়ণবীস?

Spread the love

বিতর্কিত মন্তব্য করলেন ‘বাগেশ্বর বাবা’। কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। হিন্দু ধর্মের প্রসার এবং রাষ্ট্র কারণ দর্শিয়ে তিনি হিন্দুদের চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন, যার মধ্যে একটি সন্তানকে আরএসএস (RSS) বা হিন্দু সংগঠনের কাজে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন, হিন্দুদের জনসংখ্যা ভারসাম্য বজায় রাখতে এবং ধর্ম রক্ষার্থে প্রতিটি হিন্দু পরিবারের অন্তত চারটি সন্তান থাকা প্রয়োজন। হিন্দুরা যদি জনসংখ্যা নিয়ে সচেতন না থাকেন, তাহলে বড়সড় সংকটের মুখে পড়তে হবে। সেজন্যই কমপক্ষে চার সন্তান থাকতে হবে হিন্দুদের। তাদের মধ্যে কমপক্ষে একজনকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) বা বজরং দলের মতো সংগঠনে যোগ দিতে উৎসাহিত করা উচিত, যাতে তারা দেশের এবং ধর্মের সেবায় আত্মনিয়োগ করতে পারে।

যে মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও সেই মন্তব্য সাফাই দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। তিনি বলেন, ‘উপযুক্ত প্রেক্ষিতে এরকম মন্তব্য বিবেচনা করতে হবে। যা বলা হয়েছে, সেটার উদ্দেশ্য ছিল যে (আরএসএস) হিন্দু ও সনাতন সংস্কৃতিতে বজায় রেখেছে এবং পুনরুদ্ধার করেছে। তাই বলা হয়েছে যে প্রত্যেক পরিবারের ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা উচিত।’

এমনিতে গত ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে যখন গীতাপাঠের অনুষ্ঠানে এসেছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, তখন হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছিলেন।তিনি বলেছিলেন, ‘প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।’ সেইসঙ্গে বাবরি মসজিদ (হুমায়ুন কবীরের বাবরি মসজিদ) নিয়ে তিনি বলেন, ‘যাঁরা এক সময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাঁদের নামাঙ্কিত এই দেশে কি কোনও কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে এটা বাবরের দেশ নয় রঘুবরের দেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *