Centre on LPG Gas Booking। বুকিং এর কতদিনে মিলবে গ্যাস? জানাল কেন্দ্র

Spread the love

ইরানে ইজরায়েল ও আমেরিকার হামলার জেরে যুদ্ধের আবহে স্তব্ধ রয়েছে হরমুজ প্রণালী। যার প্রভাবে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট বাড়তে আরম্ভ করছে। ভারতেও তার প্রভাব পড়েছে। ভারতে ইতিমধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। সরকারের তরফে এই গ্যাস সরবরাহ নিয়ে বেশ কিছু বিধি বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াতে বারণ করছে কেন্দ্র। বুকিং করার কতদিন পর গ্যাস মিলবে, তা জানিয়ে দিয়েছে দিল্লি। এদিকে, বুধবার গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। তিনি এদিন ডিলারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে এলপিজি মূলত ঘরোয়া সেক্টরে সরবরাহ করার জন্যই নির্দেশিত রয়েছে। কেন্দ্র বলছে, যে এলপিজি -গুলি ঘরোয়া সেক্টরের বাইরে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঘরোয়া ক্ষেত্রের জন্য ন, এমন এলপিজি সরবরাহের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দিচ্ছে। কেন্দ্রের তরফে এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ‘কমিটি রাজ্য কর্তৃপক্ষ এবং শিল্প সংস্থাগুলির সাথে পরামর্শ করছে যাতে উপলব্ধ এলপিজি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা হয় তা নিশ্চিত করার পরিকল্পনা চূড়ান্ত করা যায়।’ এছাড়াও জানানো হয়েছে, এলএনজি সংস্থাগুলি নতুন সূত্র থেকে এলএনজি আনছে।দেশের উদ্দেশে দুটি এলএনজি সমৃদ্ধ কার্গো আসছে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এছাড়াও বলা হয়েছে, এলপিজি গ্যাস বুকিং করলে তার আড়াই দিনের মাথায় গ্যাস পৌঁছে যাবে। ফলত, ক্রেতারা যাতে আতঙ্কে না থাকেন বা ভুল তথ্যে পা না বাড়ান, তার আবেদন করেছে কেন্দ্র।

এছাড়াও বলা হয়েছে, দেশে এলপিজি উৎপাদন ২৫ শতাংশ বাড়িয়ে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বিদেশমন্ত্রকের তরফে এক দুঃসংবাদ জানিয়ে বলা হয়েছে, ইরান যুদ্ধের জেরে বাণিজ্যিক জাহাজের উপর হামলায় দুইজন ভারতীয় নাবিককে হারিয়েছি এবং একজন এখনও নিখোঁজ। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে বার্হতা দেওয়া হয়েছে যে, ভারতের কোনও নাগরিক বিদেশে বিপদে থাকলে, তাঁদের উদ্ধারে ব্রতী দিল্লি।

মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দিয়েছেন?

এদিকে, বুধের বিকেলে গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গ্যাস ডিলারদের সাফ নির্দেশ দেন, মজুত করা গ্যাস রাজ্যের বাইরে যেন না যায়। তিনি বলেন,’ ওঁদের (ডিলারদের) সঙ্গে আলোচনা করে যা জানলাম, জ্বালানি তেল নিয়ে এখনও ততটা সমস্যা হয়নি। মূল সমস্যা হচ্ছে এলপিজি গ্যাসে। আমরা বললাম, রাজ্যে যা গ্যাস মজুত আছে, তা আর বাইরে পাঠাবেন না।’ তবে মমতা জানিয়েছেন, গ্যাস সংকট কেটে গেলে, তা বাইরে পাঠাতে পারবেন ডিলাররা। মমতা সাফ জানিয়েছেন,’একটা এসওপি বা নির্দেশাবলী তৈরি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *