Dipanwita-Gourab। পশু চিকিৎসককে গোপনে বিয়ে! বরকে নিয়ে তাজপুরে ‘খুকুমণি’

Spread the love

মঙ্গলবার সন্ধ্যায় সুখবর ভাগ করে নিয়েছেন ‘তুঁতে’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। আইনি বিয়ে সেরেছেন নায়িকা। সরকারি পশু চিকিৎসক গৌরব দত্তের সঙ্গে কাগুজে বিয়ে সেরে একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

সোমবার বিয়ের পর্ব সেরেছেন। একদিন পর প্রকাশ্যে এনেছেন গুড নিউজ,তবে বিয়ে সারলেও ফুরসৎ নেই নায়িকার হাতে। মঙ্গলবার তিনি তাজপুরে, সঙ্গী বর। তবে হানিমুন নয়, জানেন কোন কাজে সাগরপারে দীপান্বিতা? শীঘ্রই স্টার জলসার নতুন সিরিয়াল ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এ মুখ্য চরিত্রে ফিরছেন তিনি। সেই সিরিয়ালের শ্যুটিংয়েই তাজপুরে অভিনেত্রী। বরও সঙ্গে রয়েছেন। কাজের পাশাপাশি একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দীপান্বিতা।

আইনি বিয়েতে বিশেষ তামঝাম ছিল না। একদম ঘরোয়া আয়োজনে জনা পঁচিশ অতিথির উপস্থিতিতে আজীবনের মতো পরস্পরের হাত ধরলেন দীপান্বিতা-গৌরব। আংটি বদলের পর রেজিস্ট্রি পেপারে সই। কিন্তু সাত পাক কবে ঘুরবেন? অভিনেত্রী জানিয়েছেন আপতত আইনি বিয়েটা সেরে রাখলেন। সামাজিক বিয়ের ঢের দেরি। ২০২৭-এর আগে ছাদনা তলায় যাচ্ছেন না। আপতত কেরিয়ারই মূল ফোকাস দুজনের।

কর্মসূত্রে মালদাতে থাকেন দীপান্বিতার বর। সময় পেলেই চলে আসেন নায়িকার কাছে। খুকুমণির স্পেশ্যাল ডে-তে কিন্তু বাঙালি পদ নয়, মেনুতে ছিল মোগলাই খানাপিনা। রকমারি কাবাব, বিরিয়ানি-তে ভরে ছিল প্লেট। শেষপাতে ছিল মিষ্টিও। এমনিতে ফিটনেস ফ্রিক দীপান্বিতা, তবে বিয়ের আসরে পেটপুরে খেয়েছেন।বছর চারেক পরস্পরকে চেনেন দীপান্বিতা-গৌরব, গত এক বছর ধরে সম্পর্কে রয়েছেন। তাঁদের লং ডিসট্যান্স প্রেম, এখন বিয়ে। সাঁঝের বাতির সঙ্গে দর্শক পর্দায় দেখেছে দীপান্বিতাকে। তবে তিনি জনপ্রিয়তা পান খুকুমণি হোম ডেলিভারির মাধ্যমে। এরপর তুঁতে ধারাবাহিকে অভিনয় করেছিলেন। মাঝে সান বাংলা-তেও কাজ করেছেন দীপান্বিতা। শীঘ্রই স্টার জলসার পর্দায় ফিরছেন তিনি। এসভিএফ প্রযোজনায় স্টার জলসায় আসছে নতুন মেগা ‘আমি শুধু চেয়েছি তোমায়’। এই ধারাবাহিকে শুভ্রজিৎ সাহার সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *