ED at Abhishek Banerjee residence। অভিষেকের বাড়িতে ইডি, হাতে বিশেষ ফাইল, কোন দুর্নীতি মামলায় আজ বড় ‘অ্যাকশন’?

Spread the love

ED at Abhishek Banerjee residence: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বিকেলের দিকে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়িতে আসেন কেন্দ্রীয় সংস্থার দুই আধিকারিক। প্রাথমিকভাবে শান্তিনিকেতনে যান তাঁরা। তারপর আসেন কালীঘাটে। তবে সেইসময় অভিষেক বাড়িতে ছিলেন না। তৃণমূল ভেঙে খান-খান হয়ে যাওয়ার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন।

CID থেকে ED- চক্রব্যূহে পড়ে গেলেন অভিষেক

সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হাজিরার নোটিশ দিতে এসেছেন ইডির আধিকারিকরা। যে অভিষেককে ইতিমধ্যে বিধায়কদের জাল সই-কাণ্ডে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। গত সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু ডিম আক্রমণের পরে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে সেই তলব এড়িয়ে যান। তারপর ফের তাঁর বাড়িতে গিয়ে সমন দিয়ে আসে সিআইডি। আর তার কয়েকদিন পরেই ইডি হাজির হল অভিষেকের বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *