Exit Poll of Tamil Nadu Vote 2026। ‘নায়ক’ থেকে ‘জননায়ক’ হওয়া বিজয়ই কি তামিলনাড়ুর বড় ফ্যাক্টর

Spread the love

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা ভোটে, কার দাপট তুঙ্গে থাকবে তার আভাস দিল বুথ ফেরত সমীক্ষা। মূলত, তামিলভূমে লড়াইটা ডিএমকে বনাম এআইএডিএমকের মধ্যে হয়ে থাকে। তবে এবারের রাজনীতির সমীকরণে, ‘জননায়গন’ স্টার তথা নায়ক থেকে জননায়ক হয়ে ওঠা রাজনীতিক বিজয়ের দল টিভিকে বড় ফ্যাক্টর হতে পারে বলে বুথ ফেরত সমীক্ষার আভাস। মমতা বন্দ্যোপাধ্যায়দের ইন্ডি ব্লকের অপর সঙ্গী স্ট্যালিনের ডিএমকের শাসিত রাজ্যে ফের মসনদ স্ট্যালিনরাই ধরে রাখবেন, নাকি, বিপক্ষের এআইডিএমকে দাপট তুঙ্গে রাখবে, তার আভাস দিচ্ছেবুথ ফেরত সমীক্ষা।

এনডিটিভি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিজয়েরক নতুন গঠিক পার্টি টিভিকে পেতে পারে ৯৮ থেকে ১২০ টি আসন। অন্যদিকে, পিপলস পালস পূর্বাভাস দিয়েছে যে ডিএমকে ও তার জোট ১২৫-১৪৫টি আসন জিতবে, অন্যদিকে এআইএডিএমকে ও তার মিত্ররা পাবে ৬৫-৮০টি আসন। পিপলস ইনসাইট ডিএমকে ও তার জোট ১২০-১৪০টি আসন এবং এআইএডিএমকে ও তার জোটের ৬০-৭০টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে। প্রজা পোলের মতে, ডিএমকে ও তার সহযোগীরা ১৪৮ থেকে ১৬৮টি আসন পাবে; এআইএডিএমকে ও তার সঙ্গীরা পেতে পারে ৬১ থেকে ৮১টি আসন। টিভিকে ১ থেকে ৯টি আসন জিতবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পি-মার্ক বলছে, ডিএমকে ও তার সঙ্গীরা ১২৫-১৪৫টি আসন; এআইএডিএমকে ও তার জোট ৬৫-৮৫টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে-কে ১৬-২৬টি আসনে জয় পেতে পারে।

কামাখ্যা অ্যানালিটিক্স ডিএমকে ও তার জোটকে ৭৮-৯৫টি আসন; এআইএডিএমকে ও তার সঙ্গীদের জোটতে ৬৮-৮৪টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে ও তার সঙ্গীদের ৬৭-৮১টি আসন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এক্সিট পোলের ফলাফল যদি অপরিবর্তিত থাকে, তবে এটি অভিনেতার নতুন দলকে একটি বড় ভূমিকা পালনের জন্য দৃঢ়ভাবে প্রস্তুত করে। তবে বহু সময়ই এক্সিট পোলের ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩শে এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোটের হার ছিল ৮২.২৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ২৩৪টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *