IB Report on WB Vote Result। ‘১৯০-২২০ আসন পাচ্ছে তৃণমূল’, লেখা ‘IB’-র রিপোর্টে! সত্যি না মিথ্যা?

Spread the love

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শেষ হতেই একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। বেশিরভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল ২০২৬ সালের ভোটে ২২৬টির বেশি আসন পাবে। আবার বিজেপিও নিজেদের জয়ের দাবি করছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ‘রিপোর্টের’ ছবি। তাতে দাবি করা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো নাকি প্রাথমিক ভাবে মনে করছে, ১৯০ থেকে ২২০টির মধ্যে আসনে জয়ী হতে পারে তৃণমল কংগ্রেস। এবং বিজেপি পেতে পারে ৫০ থেকে ৬০টি আসন। আর অন্যান্যরা ২০থেকে ৪০টি আসনে জয়ী হতে পারে। তবে এই রিপোর্টটি ভুয়ো বলে জানাল সরকার।

ভারত সরকারের সংস্থা পিআইবিও ফ্যাক্ট চেক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই পোস্টে লেখা হয়েছে – ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাথমিক মূল্যায়ন’ শিরোনামে একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এতে দাবি করা হয়েছে যে এটি ইন্টেলিজেন্স ব্যুরো জারি করেছে রিপোর্টটি। এই প্রতিবেদনটি ভুয়ো। পিআইবি এ ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করেনি।এদিকে এবারের বুথ ফেরত সমীক্ষায় কী বলা হচ্ছে? পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, আসন কমলেও পশ্চিমবঙ্গে বড়সড় জয় পাবে তৃণমূল কংগ্রেস। তাদের সমীক্ষায় বলা হচ্ছে, ১৭৭-১৮৭টি আসনে জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাকি সবকটি বড় সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। এবারেও বুথফের সমীক্ষা ফেল করবে নাকি তা মিলে যাবে, তা জানা যাবে ৪ মে।

উল্লেখ্য, অনেক সময়ই এক্সিট পোল মিলে গেলেও অনেক সময়ই তা আবার মেলে না। তবে ২০২১ সালের বুথ ফেরত সমীক্ষা আসল ফলাফলের সঙ্গে মেলেনি। অধিকাংশ সমীক্ষার সারমর্ম ছিল যে তৃণমূল ২০০ পার করতে পারবে না এবং বিজেপি ১০০ থেকে ১৬০-এর মধ্যে থাকবে। অনেকেই একটি ‘ত্রিশঙ্কু’ বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ২০২১ সালের ২ মে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে তৃণমূল জিতেছে ২১৩টি আসন। বিজেপি আটকে গিয়েছিল ৭৭-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *